শারীরিক অবস্থার উন্নতি, ৬ দিন পর ভেন্টিলেশন থেকে বের করা হল ঐন্দ্রিলাকে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মঙ্গলবার থেকে হাসপাতালে ভর্তি অভিনেত্রী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন অভিনেত্রীর আত্মীয়, বন্ধু, সহকর্মী থেকে অনুরাগীরা। এরইমধ্যে সুখবর। টানা ৬ দিন পর অবশেষে ভেন্টিলেশন থেকে বের করা হল ঐন্দ্রিলাকে। এমনকি এখনও জ্ঞ্যান না ফিরলেও পরিবারের কেউ কাছে গিয়ে ঐন্দ্রিলার হাত ধরলে পাল্টা হাত ধরার চেষ্টাও করছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে অনুরাগীদের এই খবর জানালেন ঐন্দ্রিলার ভালবাসার মানুষ অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। ঐন্দ্রিলার চিকিৎসায় সাড়া দেওয়ার এই খবরে খুশি তাঁর পরিবার ও শুভাকাঙ্খীরা।   

ভেন্টিলেশন থেকে ঐন্দ্রিলাকে বের করার খবর জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে সব্যসাচী লিখেছেন, “হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে”। “জীবনের এই কঠিন লড়াইয়ে ঐন্দ্রিলার সঙ্গে তিনি সবসময় রয়েছেন বলেও জানিয়েছেন অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি”। তবে শুধু সব্যসাচী নন ঐন্দ্রিলার পাশে রয়েছেন অভিনেত্রীর পরিবার ও তাঁর বন্ধু সহকর্মীরা। অভিনেতা লিখেছেন “ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সঙ্গে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সঙ্গে হাসপাতালে থাকতে আসে”।

ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার পর থেকে ৬ দিনে তাঁর স্বাস্থ্য নিয়ে মুখ খোলেননি অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে শুধু জানিয়েছিলেন, “আমি সংবাদ মাধ্যমে কোনো সাক্ষাৎকার দিইনি আর দেবওনা”। তবে সোমবার রাতে ঐন্দ্রিলাকে ভেন্টিলেশন থেকে বের করার খবর জানানোর পাশপাশি অভিনেতা লিখেছেন,“আজ কিছু মানুষের বর্বরতার নমুনা দেখে লিখতে বাধ্য হলাম। ইউটিউবের কল্যাণে কয়েকটা ভুয়ো ভিডিও আর ফেক্ থাম্বনেল বানিয়ে পয়সা রোজগার করা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার কাজ বলে আমি মনে করি, সেটা যে ওর বাড়ির লোকের মনে কেমন প্রভাব ফেলে তা হয়তো আপনারা বুঝবেন না। আমার চোখে ওর স্বাস্থ্যের অবনতি ঘটেনি, অবনতি ঘটেছে মানবিকতার”।

উল্লেখ্য শনিবারই অভিনেত্রীর ট্র্যাকিওস্টোমী করা হয়। ভেন্টিলেশন থেকে ঐন্দ্রিলাকে বের করে আনার লক্ষ্যেই তাঁর ট্র্যাকিওস্টোমী করা হয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এরপর রবিবার তাঁর ভেন্টিলেশন কমিয়ে আনা হয় অবশেষে সোমবার অভিনেত্রীকে ভেন্টিলেশন থেকে বের করে আনতে সক্ষম হলেন চিকিৎসকরা।

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

সুজুকির নতুন ধামাকা! ২ লাখে ম্যাট গ্রে লুকে বাজারে Suzuki V-Strom!

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের ‘কোদাখাকি’ দুর্গাকে প্রথম ভোগ নিবেদন করে মুসলিম পরিবার

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা