ঐন্দ্রিলার মস্তিস্কে নতুন করে রক্ত জমাট বেঁধেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৫ দিন ধরে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ১লা নভেম্বর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। তারপর থেকেই জ্ঞ্যান ফেরেনি অভিনেত্রীর। তবে চিকিৎসায় ধীরে ধীরে সারা দিচ্ছিলেন অভিনেত্রী। কিন্তু গত কয়েকদিন ধরেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন তাঁর পরিবার পরিজন থেকে অনুরাগীরা সকলেই। উদ্বিগ্ন গোটা টলিউডও। সোমবার রাতে ঐন্দ্রিলার কাছের মানুষ সব্যসাচী চৌধুরী (Sabyasachi chowdhury) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মিরাকেলের জন্য প্রার্থনা করতে অনুরোধ জানান। এরপরই আরও বেশি উদ্বেগ ছড়ায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঐন্দ্রিলার শারিরিক অবস্থার অবনতির কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর রক্তচাপ ওঠানামা করছে। ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে। শুধু তাই নয় ঐন্দ্রিলার মাথার যে অংশে অস্ত্রপচার করা হয় তাঁর বিপরীত অংশে নতুন করে রক্ত জমাট বেঁধেছে। কিন্তু নতুন করে ঐন্দ্রিলার মাথায় অস্ত্রপচার করা সম্ভব নয়। তাই অসুধের মাধ্যমে জমাট বাঁধা রক্ত সরানোর চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহের সোমবার ঐন্দ্রিলাকে ভেন্টিলেশন থেকে বের করা হলেও ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়। তাঁর শরীরে নতুন করে সংক্রমণ দেখা দেয় মঙ্গলবার। এরপর শুক্রবার তাঁর জ্বর আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন ঐন্দ্রিলার অনুরাগীরা। এরপর সোমবার রাতে অভিনেত্রীর বিশেষ বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মিরাকেলের জন্য প্রার্থনা করতেই নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেত্রীর শুভাকাঙ্খীরা।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা