ঋষি কাপুরের ‘অবৈধ’ কন্যা টুইঙ্কেল খান্না! অভিনেত্রীর মুখে শ্বশুরের কীর্তি শুনে কী করলেন আলিয়া?

সম্প্রতি ঋষি কাপুরের জন্মদিনে একটি নোট শেয়ার করেছিলেন অক্ষয় কুমার জায়া, তাতেই সকলে বিশ্বাস করতে শুরু করেছেন যে, টুইঙ্কেল ঋষি কাপুরের 'অবৈধ' কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী থেকে লেখিকা হওয়া টুইঙ্কেল খান্না নাকি প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের মেয়ে? হ্যাঁ, সম্প্রতি ঋষি কাপুরের একটি পুরনো টুইট ভাইরাল হয়েছে। যেটি তিনি বহু বছর আগে টুইঙ্কেল খান্নার জন্মদিনে লিখেছিলেন, তাতেই সকলে বিশ্বাস করতে শুরু করে নেন যে, টুইঙ্কেল ঋষি কাপুরের ‘অবৈধ’ কন্যা। যা ইন্টারনেটে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। কিন্তু টুইঙ্কেল এটা শোনার প কী করেছিলেন? সম্প্রতি টুইঙ্কেল খান্নার টক শো ‘টু মাচ’-এ অতিথি হয়ে এসেছিলেন আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান। সেখানেই আলিয়ার শ্বশুরের সঙ্গে তাঁর মা তথা ডিম্পল খান্নার সম্পর্ক নিয়ে মুখ খোলেন টুইঙ্কেল। টু মাচ-এ টুইঙ্কেল স্মরণ করেন যে, বহু বছর আগে ঋষি কাপুরের আপাতদৃষ্টিতে নির্দোষ একটি জন্মদিনের টুইটের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অনুমান করেছিলেন যে তিনি ঋষি কাপুরের অবৈধ কন্যা।

গর্ভাবস্থায় টুইঙ্কেলের মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ছবি তোলার স্মৃতিচারণ করে ঋষি কাপুর তাঁর পোস্টে একটি অদ্ভুত বার্তা দিয়েছিলেন। তাতেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। সম্প্রতি টু মাচ টক শোয়ে টুইঙ্কেল বলেন, “আলিয়ার শ্বশুরের কারণে আমি প্রায় কাপুর হয়ে যাচ্ছিলাম। একবার আমার জন্মদিনে, ঋষি জি খুব উদারভাবে একটি টুইট করেছিলেন, যেখানে বলেছিলেন, “ওহ, তুমি জানো, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, তখন আমি তাকে সেরেনাড করেছিলাম।’ এই পোস্টের পরেই সবাই ভেবেছিল আমি তার অবৈধ কন্যা।” এই হাস্যকর ভুল বোঝাবুঝিটি অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, আলোচনা এবং বিভ্রান্তির সৃষ্টি করেছিল। এরপর ঋষি কাপুর নিজেই এতে হস্তক্ষেপ করে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে বাধ্য হয়ে ছিলেন। পরে তিনি টুইটে ক্ষমা চেয়ে প্রেক্ষাপট ব্যাখ্যা করে জানিয়েছিলেন, “শুভ জন্মদিন, প্রিয়! ১৯৭৩ সালে ববি সিনেমায় যখন আমি তাকে সেরেনাড করছিলাম, তখন টুইঙ্কেল তুমি তোমার মায়ের পেটে ছিলে, হা হা।”

 

 

View this post on Instagram

 

A post shared by Bollywood News (@bolly_newssss)

তবে এই অনুষ্ঠান চলাকালীন, টুইঙ্কেল যখন মজার গল্পটি বলছিলেন, তখন কাজল আলিয়ার বিশ্রী অভিব্যক্তির দিকে ইঙ্গিত করেছিলেন। টুইঙ্কলও এটি লক্ষ্য করে হেসে বলেন, “চিন্তা করো না আমি তোমার ননদ নই, এটা ভুল ছিল।” বরুণ ধাওয়ান চিৎকার করে বলেন, “সে কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা জানে না।” আসলে রাজেশ খান্না এবং ডিম্পলের যখন বিয়ে হয়েছিল, ববি তখনও অসম্পূর্ণ ছিল। একটি গানের শুটিং বাকি ছিল। আর ডিম্পল ৩ মাসের গর্ভবস্থা নিয়ে সেই গানের শ্যুট করেছিলেন। কাকাজি-ডিম্পলের বিয়ে মার্চ ‘৭৩ সালে। ববি মুক্তি পায় ২৮শে সেপ্টেম্বর ‘৭৩। টুইঙ্কলের জন্ম হয় ২৯ ডিসেম্বর ‘৭৩।” ঋষি কাপুর তার স্পষ্টবাদী স্বভাব এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতির জন্য পরিচিত ছিলেন।

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার