চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশেষ দিনের জন্যে আলাদা পোশাক নয়, বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কার নিলেন আলিয়া

নিজস্ব প্রতিনিধি: আজ দিল্লির রাজভবনে তারকাদের মেলা বসেছিল রীতিমতো। জাতীয় পুরস্কারের ঘোষণার ২ মাস পরে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন তারকারা। মঙ্গলবার সকাল সকাল জাতীয় পুরস্কার নিতে দিল্লী পৌঁছন আলিয়া ভাট। সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর বেটার হাফ রণবীর কাপুর। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া। এদিন দিল্লির রাজভবনের বাইরে ঐতিহ্যবাহী পোশাকে আলিয়া এবং কালো স্যুটে রণবীরকে ক্যামেরায় বন্দি করেন পাপারাজ্জিরা।

তবে তাঁর চোখে মুখে স্ত্রীর সাফল্যের জন্যে কোনও উৎফুল্লতা নজরে পড়েনি। একসঙ্গে তো নয়ই, বরং আলিয়ার পেছন পেছন হাঁটতে গিয়ে ক্যামেরার সামনেই আসতে চাইছিলেন না অভিনেতা। তবে এই চিত্রটা অনুষ্ঠানস্থলে একেবারেই দেখা যায়নি। বরং রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর থেকে জাতীয় পুরস্কার নেওয়ার সময় স্ত্রীর ছবি তোলেন রণবীর। তবে এদিন আলিয়াকে দারুণ দেখাচ্ছিল। কারণ জীবনের শ্রেষ্ঠ উপহার নেওয়ার জন্যে বিয়ের শাড়িতেই তিনি নিজেকে মুড়েছিলেন। সাধারণত তারকাদের এক পোশাক পুনরায় পরতে দেখা যায়না।কিন্তু আলিয়া এদিন বিয়ের পোশাকে সেজে পুরস্কার আনতে গেলেন। বিষয়টি নেটপাড়ার দারুণ পছন্দের হয়েছে। নিজের প্রতিভা, মানসিকতার উদারতা আবারও বাইরে আনলেন আলিয়া। 

জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরে পৌঁছেছেন আলিয়া! একই শাড়ি, একই ব্লাউজ। শুধু তাঁর মাথায় ওড়না আর ভারী গয়নাটুকু ছিল না। গত অগস্টেই জাতীয় পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করখ হয়েছিল। অবশেষে আজ, ১৭ অক্টোবর, মঙ্গলবার পুরস্কার নেওয়ার সময় এসেছে। বিয়ের দিন আলিয়া চুল খোলা রেখেছিলেন। কিন্তু এদিন আলিয়া খোঁপা করে মাথায় ফুল গুঁজেছিলেন। গয়না হিসাবে গলায় পরেছেন চিক আর কানে পরেছেন কানপাশা। রণবীরের সবসময় স্ত্রীর ছায়াসঙ্গী হয়েছেন। তাই হয়তো এদিন জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরে নিলেন অভিনেত্রী। আলিয়ার ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘এইজন্যই আলিয়াকে এত্ত ভালোলাগে। অন্য তারকাদের মতো উনি নন, একই শাড়ি, দু’বার পরতেও দ্বিধা করেন না।’ 

এদিকে এদিন জাতীয় পুরস্কার পাওয়ার প্রসঙ্গে ন্যাশনাল টিভি চ্যানেল DD নিউজকে আলিয়া জানান, ‘আমার কৃতজ্ঞ, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-এর জন্য আমি আমার প্রথম জাতীয় পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। এরজন্য সঞ্জয়লীলা বনশালিকে বিশেষ ধন্যবাদ।’

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ