শাহরুখের হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন আল্লু অর্জুন

এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। কি চমকে গেলেন তাইতো?

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঠানের সাফল্যে চূড়ান্ত। শাহরুখের হাত ধরেই বলিউডে অন্ধকার ঘুচল। তবে পাঠানের সাফল্য উন্নতির পথ দেখাচ্ছে বলিউডের আরও আসন্ন সিনেমাগুলিকে। প্রায় ৪ বছর পর বলিউডে প্রত্যাবর্তন হল শাহরুখের। তবে এখানেই শেষ নয়, গোটা বছর জুড়ে শাহরুখের কর্তৃত্ব বহাল থাকবে দেশের সিনেমা হল গুলি জুড়ে। কারণ জুনেই রিলিজ করছে, দক্ষিণী নির্মাতা অ্যাটলির জওয়ান। সেখানে দক্ষিণী নায়িকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধবেন বাদশা। না, চমকের এখানেই শেষ নয়! এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। কি চমকে গেলেন তাইতো?

হ্যাঁ, ঘটনা একেবারেই সত্যি। ইতিমধ্যেই দক্ষিণের বহু তারকা বলিউডে ডেবিউ করেছেন, তেমনি দক্ষিণেও বলিউডের একাধিক তারকা অভিনয় করছেন। এবার দক্ষিণের নম্বর ওয়ান সুপারস্টারের দেখা মিলবে শাহরুখের সঙ্গে। রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুনকে জওয়ান ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। যদি সবকিছু পরিকল্পনা মতো হয়, তবে এই ছবির মাধ্যমেই বলিউড অভিষেক করবেন আল্লু। জওয়ান একজন অ্যাকশন ফিল্ম। ইতিমধ্যেই আল্লু অর্জুন পুষ্পা ২-এর শ্যুটিং শুরু করেছেন। পুষ্পার প্রথম সংস্করণের মাধ্যমেই প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন আল্লু। সবকিছু ঠিক থাকলে জওয়ানে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে আল্লুকে।

জওয়ানে আরও অভিনয় করেছেন প্রিয়মনি, বিজয় সেতুপতি। এদিকে আল্লু অর্জুন, পুষ্প দ্য রুল-এ তার দুর্দান্ত অভিনয়ের জন্য তুমুল প্রস্তুতি নিচ্ছেন, যা বক্স অফিসে প্রত্যাশা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। সুকুমার-পরিচালিত পুষ্পার প্রথম সংস্করণে স্টাইলিশ স্টারকে একজন সাহসী লরি চালকের ভূমিকায় দেখানো হয়েছিল। যেটি বিশ্বজুড়ে প্রায় হাজার কোটি বাজেট ছুঁয়েছিল। ছবিতে আরও অভিনয় করেছিলেন, ফাহাদ ফাসিল, রশ্মিকা মান্দানা, সুনীল এবং অনুসূয়া ভরদ্বাজ। তিনি পুষ্প দ্য রুল-এর সিক্যুয়ালেও রশ্মিকার সঙ্গে জুটি বাঁধবেন আল্লু।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড