পাপারাজ্জিদের সঙ্গে জন্মদিন পালনে মাতলেন আমির

সোমবার মুম্বইয়ের তাজ ল্যান্ডে পাপারাজ্জিদের সঙ্গে নিজের ৫৭তম জন্মদিনের আগাম সেলিব্রেশন সারলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার মুম্বইয়ের তাজ ল্যান্ডে পাপারাজ্জিদের সঙ্গে নিজের ৫৭তম জন্মদিনের আগাম সেলিব্রেশন সারলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সোমবার তাঁর জন্মদিন পালনে সংবাদমাধ্যমের সামনে অভিনেতা জানান তাঁর তিন সন্তান অর্থাৎ মেয়ে ইরা খান, ছেলে জুনেদ খান ও আজাদ রাও খান তাঁকে প্রথম শুভেচ্ছা জানিয়েছে। শুধু তাই নয় ছেলে আজাদের থেকে উপহার পাওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন আমির এমনটাও বলেন। এরপরেই  জন্মদিনের কেক কেটে বিশেষ দিনের উদযাপনে মাতেন অভিনেতা।  

এদিনের এই অনুষ্ঠানে সাদামাটা পোশাকে দেখা গেল অভিনেতাকে। পরনে ছিল সাদা টি- শার্ট, গোলাপি রঙয়ের শার্ট ও ডেনিম ব্লু জিনস। এদিন কেক কাটার পর তা পাপারাজ্জিদের সঙ্গে ভাগ করে নেন আমির। আমিরের এদিনের এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিওতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমিরের অনুরাগীরা। 

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শুধু তাই নয় এর পাশাপাশি নিজের অনুরাগীদেরও সারপ্রাইজ দিলেন আমির। জানালেন তাঁর ছেলে জুনেইদও খুব শিগগিরি পা রাখতে চলেছেন তাঁর ফিল্মি ক্যারিয়ারে।  আমির জানিয়েছেন ইতিমধ্যেই যশরাজ ব্যানারে নতুন ছবি ‘মহারাজা’তে অভিনয়ের মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন আমিরপুত্র জুনেইদ। এই ছবিতে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে জুনেইদকে। ছেলের প্রসঙ্গে বলতে গিয়ে আমির বলেছেন জুনেইদ প্রথম থেকেই অভিনয়ের প্রতি আসক্ত। তাই থিয়েটার নিয়ে পড়াশোনা করতেই সে লস এঞ্জেলসে উড়ে গিয়েছিল। যদিও এর আগে মীরা নায়ারের ‘অ্যা সুইটেবল বয়’ ছবির জন্য অডিশন দিয়েছিলেন জুনেইদ। কিন্তু তাতে সে সুযোগ পায়নি। অবশেষে ‘মহারাজা’তে নিজের জায়গা তৈরি করে নিতে চলেছে জুনেইদ। 

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প