‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং শেষ, কেক কেটে সমাপ্তি ঘোষণা অনুষ্কাদের

বোঝাই যাচ্ছে, শেষ শুটিং সেখানেই সম্পন্ন করেছেন তাঁরা। প্রথম ছবিতে ঝুলন, প্রসিত ও অনুষ্কাকে চাকদা এক্সপ্রেস লেখা একটি বিশেষ কেক কাটতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হল বহু প্রতীক্ষিত সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং। এই ছবির মাধ্যমেই দীর্ঘ চারবছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনীভিত্তিক এই ছবিতে ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা শর্মা। প্রায় ৬৫ টি দিন জুড়ে ৬ টি দেশে এই ছবির শ্যুটিং সেরেছেন অভিনেত্রী। ছবিটি আগামী বছর কোনও একটি সময়ে নেটফ্লিক্সে মুক্তি পাবে। ছবিটি অনুষ্কার ভাই কর্ণেশ শর্মার ব্যানার, ক্লিন স্লেট ফিল্মজ দ্বারা প্রযোজিত এবং প্রসিত রায় দ্বারা পরিচালিত। এদিন ছবির শেষ শ্যুটিংয়ের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী। শ্যুটিং শেষে কেক কাটতেও দেখা গেল সবাইকে। এদিন অনুষ্কার সঙ্গে যোগ দিয়েছিলেন ঝুলন গোস্বামী নিজে, কর্ণেশ এবং প্রসিত।

ইনস্টাগ্রামে শেষ উদযাপনের কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “চাকদা এক্সপ্রেসের শুটিং শেষ করার দিন। আমাদের সঙ্গে প্রতিনিয়ত জুড়ে থাকার জন্যে ঝুলন গোস্বামীকে ধন্যবাদ!” অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলি ক্রিকেট স্টেডিয়ামের ভিতরকার। বোঝাই যাচ্ছে, শেষ শুটিং সেখানেই সম্পন্ন করেছেন তাঁরা। প্রথম ছবিতে ঝুলন, প্রসিত ও অনুষ্কাকে চাকদা এক্সপ্রেস লেখা একটি বিশেষ কেক কাটতে দেখা যায়। চলচ্চিত্রের শিরোনাম এবং ঝুলনের ২৫ নম্বর জার্সির পাশাপাশি, কেকটিও প্রকাশ করে যে সাতটি শিডিউল এবং ছয়টি ভিন্ন শহরে ছবিটি প্রায় ৬৫ দিনের বেশি শুটিং হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

অনুষ্কাকে টিম ইন্ডিয়ার ইউনিফর্মে দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে পরিচালক প্রসিতকে আলিঙ্গন করতে দেখা যায়, ক্রুদের উল্লাস করতে দেখা যায়। ছবিগুলি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা এই খবরের জন্য অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, “আপনাকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।” অন্য একজন লিখেছেন, “ঝুলনের মতো একই হাসি।” অনুষ্কাকে শেষবার শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে আনন্দ এল রাই চলচ্চিত্র জিরো (২০১৮) তে দেখা গিয়েছিল। গত চার বছরে, তিনি ২০২০ সালের নেটফ্লিক্স ফিল্ম বুলবুলও প্রযোজনা করেছিলেন এবং সম্প্রতি অনভিতা দত্তের কালাতে একটি ক্যামিও করেছিলেন, যেটি কর্নেশ প্রযোজনা করেছেন।

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’