আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডা, মাঝরাতে ছেলেকে নিয়ে থানায় ছুটলেন শ্রাবন্তী

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়া দখল করে আছেন স্টারকিডরা। তাঁদের নানারকম ছলাকলা, পার্টিতে মদ খেয়ে চূড় হয়ে থাকা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও, সবটাই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়। আর সেলিব্রিটিদের নানা কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মুম্বই পাপারাজ্জিরা। পাপারাজ্জিরা সবসময়েই বলিউড সেলিব্রিটিদের পেছনে লেগে রয়েছে। তবে এ যাত্রায় পিছিয়ে নেই টলি তারকারাও। হ্যাঁ, এটা ঠিক যে কলকাতায় পাপারাজ্জিদের তেমন লাইন নেই। কিন্তু বাংলার সংবাদমাধ্যমগুলি কম কিসের। সেখানেই প্রতি মুহূর্তে তারকাদের  টলি স্টারকিতদের নানা মুহূর্তের ভিডিও ফাঁস হচ্ছে। হ্যাঁ, এই তালিকায় সবার আগেই নাম আসে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সুপুত্র অভিমন্যু। মায়ের পাশাপাশি ছেলেও কম চর্চায় থাকেন না। এবার খবর রয়েছে, ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের কারণে মাঝরাতে থানায় ছুটতে হল শ্রাবন্তীকে। কী কারণ? যদিও এর আগেও শ্রাবন্তী-পুত্রের নামে নানা খবর কানে এসেছে। তবে এবার জল গড়াল একেবারে থানা পর্যন্ত।

গত সোমবার রাতে মা-ছেলে দুজনেই পৌঁছেছিলেন আনন্দপুর থানায়। বর্তমানে বাইপাসের ধারে বিলাসহুল আবাসন আরবানায় থাকেন শ্রাবন্তী। সোমবার তাঁদের আবাসনের এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান অভিমন্যু। এরপর বাকবিতণ্ডা চলাকালীন ওই ব্যক্তি চড়াও হন নায়িকার ছেলের উপর। আর সেই খবর শ্রাবন্তীর কানে পৌঁছতেই তেড়ে আসেন নায়িকা। তবে একা নয়, সঙ্গে ছিল তাঁর বর্তমান প্রেমিক ফিটনেস ট্রেনার। ছেলের উপর যে ব্যক্তি চড়াও হয়েছেন সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান তাঁরা। আর তারপর কথা কাটাকাটি থেকে হাতাহাতি। গন্ডগোল এতটি জটিল আকার নেয় যে, সকলকে নিয়ে তৎক্ষণাৎ যাওয়া হয় আনন্দপুর থানায়। যদিও আপাতত কোনও এফআইআর দায়ের হয়নি। থানায় পুলিশের সামনে উভয়পক্ষ আলোচনার মাধ্যমেই সবটা মিটে যায়। 

তৃতীয় বিয়ের দরুন সবসময়েই অভিনেত্রীকে নিয়ে গসিপ চলছে সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর বিলাসহুল আবাসনেরই বাসিন্দা ছিলেন শ্রাবন্তীর প্রাক্তন অভিরূপ নাগ চৌধুরী। এই সম্পর্কে কখনই শিলমোহর দেননি অভিনেত্রী। এখন শ্রাবন্তীর সঙ্গে প্রেম চলছে তাঁর জিম ট্রেনারের।  ২০১৬ সালে প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে সম্পর্কের ইতি টানেন শ্রাবন্তী, তাঁদেরই ছেলে অভিমন্যু। অন্যদিকে শ্রাবন্তীর নামে মাসকয়েক আগে আইপিসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ফের মামলা করেন রোশন। বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’-এর অন্যতম বিচারক।

Published by:

Share Link:

More Releted News:

নেদারল্যান্ডসের রাস্তায় ভক্তের গাড়িতে বাজছে সোনুর গান, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ