চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP LIST: শুরুতেই বাজিমাত ‘নিম ফুলের মধু’র, স্লট বদলে ভাগ্য ফিরল মিঠাইয়ের

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। অর্থাৎ ধারাবাহিকের ভাগ্য নির্ধারণের দিন। প্রথা অনুযায়ী চলে এসেছে এই সপ্তাহের ধারাবাহিকের টিআরপি তালিকা। কার জয় হবে, কে কাকে টপকে দিল, সবটা ইতিমধ্যেই উঠে এসেছে টিআরপি-র তালিকায়। তবে সবার আস্থা এখন মিঠাইকে নিয়ে। গত সপ্তাহেই প্রাইম টাইম থেকে সরিয়ে বিকেল ৬টার স্লটে আনা হয়েছিল মিঠাইকে। আর তাতেই কেল্লাফতে। হারতে মোটেও রাজি নয় তাঁরা।

ফের টিআরপির লিডে মিঠাইরানী।প্রথমস্থানে না হলেও টিআরপিতে ভালো জায়গাতেই নিজের জায়গা বানিয়ে নিল আবার। অপরদিকে জি বাংলার সবচেয়ে বড় চমক নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। একেবারে শুরুতেই বাজিমাত, পল্লবী আর রুবেলের বিয়ের গল্প দর্শকদের যে লাগামছাড়া বিনোদন দিচ্ছে তা বলাই বাহুল্য। তবে ১ নম্বর একেবারেই সরতে রাজি নয়, জগদ্ধাত্রী আর অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এককালের টপার ধারাবাহিক ‘ধুলোকণা’র রেটিং অনেকটাই কমেছে।

এদিকে স্টার জলসার একসময়ে টানা টপে থাকা গাঁটছড়ার হালও খুবই খারাপ। সম্ভবত, কয়েকদিনের মধ্যেই ‘বাংলা মিডিয়াম’ রিপ্লেস করবে এই ধারাবাহিককে। অন্যদিকে স্টার জলসার সুপারহিট শো ‘দেবক্মিণী’র ‘ডান্স ডান্স জুনিয়র’ হারিয়ে দিল সারেগামা কে। কথাকলি, আনন্দ, অমৃতাদের নাচ সঙ্গে ভাসান বাপি-র কমিক টাইমিং এই শোয়ের মূল ইউএসপি হয়ে উঠেছে। তবে সেরা হয়েছে জি বাংলাই। চলতি সপ্তাহে সবচেয়ে বেশি নম্বর পেয়ে পয়লা স্থান দখলে রেখেছে ‘দিদি নম্বর ১’।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা

প্রথম- জগদ্ধাত্রী/ অনুরাগের ছোঁয়া (৮.২)

দ্বিতীয়- নিম ফুলের মধু (৭.৬)

তৃতীয়- আলতা ফড়িং (৭.৩)

চতুর্থ- ধুলোকণা (৭.০)

পঞ্চম- এক্কা দোক্কা/ গৌরী এলো (৬.৯)

ষষ্ঠ- সাহেবের চিঠি/ গাঁটছড়া/ খেলনা বাড়ি/ গৌরী এলো (৬.৮)

সপ্তম- মাধবীলতা/ মিঠাই (৬.৬)

অষ্টম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)

নবম- নবাব নন্দিনী (৬.০)

দশম- হরগৌরী পাইস হোটেল (৫.৪)

নন ফিকশন শো

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৫.৩)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৫.২)

সা রে গা মা পা (৫.১)

রান্নাঘর (১.১)

এদিকে স্টার জলসা আর জি বাংলায় খুব শীঘ্রই আসছে দুটো নতুন ধারাবাহিক। স্টার জলসায় আসছে পঞ্চমী, অপরটি হল জি বাংলায় বছরখানেক পর ফিরছেন শ্রুতি দাস, সঙ্গে গৌরব রায়চৌধুরী। ধারাবাহিকের নাম ‘রাঙা বউ’। অন্যদিকে জি বাংলায় নতুন নন ফিকশন শো নিয়ে আসছে ইন্দ্রাণী হালদার।

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ