অভিনয় জীবনের শুরুতে এক সিনিয়র ঘরে বসতে পর্যন্ত দেননিঃ রাহুল মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বাংলায় একটা প্রচলিত কথা আছে “কষ্ট করলে তবেই ভগবান পাওয়া যায়”। যার অর্থ কঠোর পরিশ্রম করলে তবেই লক্ষ্যে পৌঁছনো যায়। একাধিক সেলিব্রিটির জীবন সংগ্রামের গল্প শুনলে এই কথার সত্যতাই বারবার প্রমাণিত হয়। এই ধ্রুব সত্যিকেই আরও একবার তুলে ধরলেন অভিনেতা রাহুল মজুমদার (Rahul Majumdar)। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ রাহুল মজুমদার। বর্তমানে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘হরগৌরী স্পাইস হোটেলে’ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর চরিত্রের নাম শঙ্কর। তবে বর্তমানে জনপ্রিয় মুখ হলেও এই জায়গায় পৌঁছনোর জন্য অনেক লড়াই করতে হয়েছে বলেই জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি একটি বেসরকারি সংবাদসংস্থাকে রাহুল জানান, শুরুতে অভিনয় জগতে এসে অনেক ক্ষেত্রেই তাঁকে হোঁচট খেতে হয়েছে। তিনি জানিয়েছেন শুরুর দিকে এক সিনিয়র আর্টিস্ট নিজের ঘরে তাঁকে বসতে পর্যন্ত দেননি। শুধু তাই নয় বহু ক্ষেত্রেই কটাক্ষের মুখেও পড়তে হয়েছে বলেও জানিয়েছেন রাহুল মজুমদার। অনেক খারাপ ব্যবহারের মুখোমুখি হয়েছেন অভিনেতা। কিন্তু ভেঙে পড়েননি তিনি, পরিবর্তে কঠোর পরিশ্রম করে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তবে একইসঙ্গে অভিনেতা জানিয়েছেন, শুরুতে শুধুই যে খারাপ ব্যবহার পেয়েছেন তেমনটাও নয়। একাধিক সিনিয়র আর্টিস্ট তাঁকে প্রথম থেকেই মনোবল যুগিয়েছেন বলেও বেসরকারি সংবাদ সংস্থাকে জানিয়েছেন অভিনেতা।

বর্তমানে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘হরগৌরী স্পাইস হোটেলে’ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর চরিত্রের নাম শঙ্কর। ধারাবাহিকে রাহুলের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। এর আগে এই চ্যানেলেরই ‘দেবী চৌধুরানী’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেন রাহুল। এই ধারাবাহিকের নাম ভুমিকায় অভিনয় করেন অভিনেত্রী সোনামণি সাহা। পরে  স্টার জলসাতেই ‘খুকুমণি হোম ডেলিভারি’তে ধারাবাহিকে মুখ্য ভুমিকায় অভিনয় করেন রাহুল মজুমদার। এই ধারাবাহিকে রাহুলের বিপরীতে ছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত।

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট