চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বালি ঝড়’-কে হারিয়ে স্লট জিতল মিঠাই, সেরার আসনে অটল ‘দীপা-সূর্য’

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার মানেই টিআরপির ফল প্রকাশের দিন। চলতি সপ্তাহে টিআরপির দৌড়ে কে এগিয়ে থাকল তা জানার দিন। ইতিমধ্যেই কাঁপুনি-ঝাঁকুনি শুরু হয়ে গিয়েছে। কয়েক সপ্তাহ জুড়েই টিআরপির শীর্ষস্থানে দখলে রেখেছে সূর্য-দীপার ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহেও তার কোনও ব্যতিক্রম হলনা। তবে এই সপ্তাহে মিঠাই ভক্তদের জন্যে সুখবর। স্টার জলসায় বালি ঝড় আসার পরেই অনেকে ভয় পেয়েছিলেন যে, বালিঝড়ের কাছে হয়তো কোনও মতেই পাত্তা পাবেনা মিঠাই। এদিকে হপ্তা দুয়েক আগেই টিআরপি-র সেরা দশ থেকে ছিটকে গিয়েছে মিঠাই।

এখন না স্লটও হারিয়ে ফেলে, এই ভেবেই চিন্তায় পড়ে গিয়েছিলেন ভক্তরা। কিন্তু ভক্তদের আশ্বাস অনুযায়ী স্টার জলসার নতুন ধারাবাহিককে একেবারে কড়া টক্কর দিল মিঠাই। অন্যদিকে সেরার আসনে অটল থাকল অনুরাগের ছোঁয়া। এদিকে নম্বর বেড়েছে খেলনা বাড়িরও। উঠে এসেছে চার নম্বরে। পাঁচে নিম ফুলের মধু। এদিকে পঞ্চমীকে হারিয়ে চলতি সপ্তাহে স্লট জিতে নিল রাঙা বউ। এদিকে মেয়েবেলা টিআরপি-র সেরা দশে থাকলেও অন্য ধারাবাহিকগুলির সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারছেনা।

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.২) (স্টার জলসা)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৭) (জি বাংলা)

তৃতীয়- গৌরী এলো (৮.৪)(জি বাংলা)

চতুর্থ- খেলনা বাড়ি (৮.৩)(জি বাংলা)

পঞ্চম- নিম ফুলের মধু (৭.৮)(জি বাংলা)

ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৭.৪)(স্টার জলসা)

সপ্তম- রাঙা বউ (৬.৯)(জি বাংলা)

অষ্টম- পঞ্চমী/গাঁটছড়া (৬.৭)(স্টার জলসা)

নবম- এক্কা দোক্কা (৬.৬)(স্টার জলসা)

দশম- মেয়েবেলা (৬.৪)(স্টার জলসা)

নতুনদের মধ্যে ইচ্ছে পুতুল, মন দিতে চাই আর তোমার খোলা হাওয়ার নম্বর একেবারেই ভাল নয়। অনুরাগের ছোঁয়ার সঙ্গে প্রতিযোগিতায় ডাহা ফেইল স্বস্তিকার তোমার খোলা হাওয়া (নম্বর পেয়েছে ৪.৩)। একই হাল ইচ্ছে পুতুলেরও ((নম্বর পেয়েছে ৩.৫)। নতুন টুইস্টের পরেও ফল ভাল না হরগৌরি পাইস হোটেলের(নম্বর পেয়েছে ৬.১)। গোধূলি আলাপ (নম্বর পেয়েছে ৩.৫) আর মন দিতে চাই (নম্বর পেয়েছে ৩.০)-এর টক্কর সমানে সমানে।

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ