ভক্তের বাবা কোমায়, কঠিন সময়ে অনুরাগীকে কী আশ্বাস দিলেন সৌমিতৃষা?

অবশ্যই। বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে। আমি প্রার্থণা করব। বাবা সুস্থ হয়ে যাবেন সোনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক হল ‘মিঠাই’ ধারাবাহিক শেষ। ধারাবাহিক শেষ হলেও ধারাবাহিকের প্রতিটি কলাকুশলীরা আজও দর্শকদের হৃদয় জুড়ে বসবাস করছে। বিশেষ করে মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডুর বাংলা জুড়ে অসংখ্য ভক্ত তৈরি হয়েছে। নায়িকার ভক্তরা তাঁর একটু ঝলক পেতে রীতিমতো হা পিত্যেশ করে অপেক্ষা করে। দর্শক মনে যেন আলাদাই জায়গা করে নিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দার সমস্ত নায়িকাদের তুলনায় তাঁর খ্যাতি সবথেকে বেশি। তিনি শুধুই ভক্তদের কাছে ভালোবাসা পান তা নয়, সেই ভালোবাসা সকলের মধ্যে ছড়িয়েও দেন। কারণ মাঝে মধ্যেই অনুরাগীদের শেয়ার করা নানা ছোটখানো মিঠাই-মোমেন্ট নিজের ইনস্টা স্টোরিতে ভাগ করে নেন অভিনেত্রী। তবে এবার তিনি যা করলেন, তাতে বিশেষ প্রশংসার দাবি রাখে অভিনেত্রী।

সম্প্রতি সৌমিতৃষার এক ফ্যান পেজ এক ভক্তের তরফ থেকে অভিনেত্রীকে ইনস্টাগ্রামে একটি বার্তা প্রেরণ করে জানানো হয়, ‘দিদি আমার বাবাই খুব অসুস্থ। কোমাতে আছে। একটু আমার বাবাইয়ের জন্য প্রার্থণা করবে প্লিজ দিদিভাই।’ আর ভক্তের ডাকে অভিনেত্রী সশরীরে পাশে উপস্থিত থাকতে না পারলেও, দূর থেকেই আশ্বস্ত করলেন তাঁকে। জবাবে মিঠাই লিখলেন, ‘অবশ্যই। বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে। আমি প্রার্থণা করব। বাবা সুস্থ হয়ে যাবেন সোনা।’ এরপর সেই ভক্ত আরও লেখেন, ‘তুমি যে প্রার্থণা করেছ এটাই অনেক। আসলে আমি তো খুব ছোট বয়সে মা-কে হারিয়েছি। বাবাইকে ছাড়া থাকার কথা কখনও ভাবিই নি।’

আর নায়িকা ভগবানকে ডাকতে বললেন সেই ভক্ত কে। তিনি যে এত কাজের মধ্যেও ভক্তের ডাকে সাড়া দিয়েছেন তাতেই ভক্ত সন্তুষ্ট। কারণ কজনই বাবা নায়িকা নিজের কাজ ফেলে দিয়ে ভক্তের ডাকে সাড়া দেন তাই না! সৌমিতৃষার এহেন প্রতিক্রিয়া ভক্তদের মন ফের জয় করে ফেলল। তবে সৌমিতৃষা নিজেও ঠাকুরের ভীষণ ভক্ত। এর আগে সৌমিতৃষা একটি সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ‘যখন আমি মিঠাই করতাম, তখন ওখানে মেকআপ রুমের টেবিলে ঠাকুর রাখতাম। ওখানে আমি খাবার রাখতে দিতাম না কাউকে। মাছ-মাংস তো নয়-ই। মহালয়ার দিন ওখানেই গণেশ পুজো করেছি। আমি যদিও ব্যক্তিগত জীবনে কৃষ্ণের খুব ভক্ত। মিঠাই করার পর গোপালের প্রতি টান তৈরি হয়েছে। বাড়িতে এসে পুজোর সময় পেতাম না, তাই সেটেই করতাম। এটা আমায় অদ্ভুত শান্তি দেয়।’

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে