১৯ বছর পূর্তিতে ওটিটিতে মুক্তি পেল রানি-অমিতাভের ‘ব্ল্যাক’

যা ২০০৫ সালে রিলিজ করেছিল৷ রবিবার, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ব্ল্যাকের মুক্তির ১৯ তম বার্ষিকী উপলক্ষে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন এবং নিজেই ব্ল্যাকের ডিজিটাল প্রকাশ সম্পর্কে বিশদ ভাগ করে নিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সিনেমাহলে গিয়ে ছবি দেখার সময় এবং ধৈর্য্য অনেকেরই নেই। তবে সিনেপ্রেমীদের মন ভাল করার একমাত্র হাতিয়ার সিনেমা। তা হতে পারে হলে গিয়ে বা বাড়িতেই ডাউনলোড করে ফোনে সিনেমা দেখা। বর্তমানে ৮ থেকে ৮০ সবার কাছেই রয়েছে মুঠোফোনের রাজত্ব। এটুকু ফোনই গোটা বিশ্বের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে সকলের, মোবাইল ফোন। যাতে কিনা হয়, ছবি তোলা থেকে ছবি দেখা, সবটাই ইন্টার নেটের কামাল। বর্তমান যুগ অনেক আধুনিক। এখন বাড়িতে বসেই সিনেমা বা নানা রকম ওয়েবসিরিজ দেখার সুযোগ করে দিচ্ছে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। যার দাপট গত ২০ বছর আগেও ছিল না বললেই চলে। মানুষের সঙ্গে ওয়েব প্লাটফর্মগুলির অতটা পরিচয় হয় নি। তাই সে যুগের সিনেমাগুলিও অনলাইনে মুক্তি পেত না।

সিনেমাহল নয়তো, কবে টিভির চ্যানেলগুলিতে সেই ছবিগুলি আসবে তার জন্যই অপেক্ষা করে থাকতেন দর্শক। সিনেমা মানেই হাইফাই ব্যাপার ছিল সেই সময়! ওটিটি বলতে কিছুই ছিল না। কিন্তু এখন দুনিয়া পুরো পাল্টে গিয়েছে। ওটিটি আসার পর থেকেই বিভিন্ন ওয়েবসিরিজগুলির উপর মানুষের প্রবনতা বাড়ছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলি টাকা দিয়ে সাবস্ক্রাইব করছেন অনেকেই। যাতে তৃপ্তি করে সিনেমা হলে যাওয়ার ঝঞ্ঝাটে না পড়তে হয় এবং যখন তখন ছবি বা ওয়েব সিরিজ বিনা বাধায় দেখা যায়। যুগ ফিরছে, এবার পুরোনো দিনের ছবিও দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্মে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত, অমিতাভ বচ্চন এবং রানি মুখোপাধ্যায় অভিনীত ব্লকবাস্টার ‘ব্ল্যাক’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। যা ২০০৫ সালে রিলিজ করেছিল৷ রবিবার, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ব্ল্যাকের মুক্তির ১৯ তম বার্ষিকী উপলক্ষে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন এবং নিজেই ব্ল্যাকের ডিজিটাল প্রকাশ সম্পর্কে বিশদ ভাগ করে নিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

৪ ফেব্রুয়ারী, ২০০৫-এ মুক্তি পেয়েছিল, black, অবশেষে Netflix-এ প্রকাশিত হতে চলেছে black। চলচ্চিত্রের ১৯ তম বার্ষিকীতে নির্মাতারা এই ঘোষণা দিয়ে ভক্তদের অবাক করলেন। রবিবার অমিতাভ বচ্চন নিজেই টুইটে লিখেছেন, “ব্ল্যাক মুক্তির ১৯ বছর হয়ে গেছে, এবং আজ আমরা নেটফ্লিক্সে এটির প্রথম ডিজিটাল রিলিজ উদযাপন করছি!” সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ব্ল্যাকে একজন বধির-অন্ধ মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায় এবং তার শিক্ষক দেবরাজের অভিনয় করেন অমিতাভ বচ্চন, যিনি একজন বয়স্ক মদ্যপ শিক্ষক ছিলেন, পরে আলঝেইমার রোগে আক্রান্ত হন। দুজনের মধ্যে প্রেম হয়েছিল। সিনেমাটি বক্স অফিসে ৩৯.৮৩ কোটি আয় করেছেইল। এটি অমিতাভ এবং রানির ক্যারিয়ারের সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। ব্ল্যাক ৫৩ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি পুরস্কার জিতেছিল।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়