ফিরছেন বাপ্পি লাহিড়ী, নেটফ্লিক্সের মাধ্যমে

Share:

নিজস্ব প্রতিনিধি: Netflix-এ সবচেয়ে ভারতীয় ওয়েবসিরিজগুলির মধ্যে একটি অন্যতম- ‘মাসাবা মাসাবা’ (MASABA MASABA)। এই শোয়ের দ্বিতীয় সিজন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই এই শো নিয়ে নানারকম গুঞ্জনেরও সৃষ্টি হয়েছে৷ আগামী ২৯ জুলাই মুক্তি পাবে ‘মাসাবা মাসাবা’র দ্বিতীয় সিজন। ছবিতে মা নীনা গুপ্তা এবং মেয়ে মাসাবা গুপ্তার পাশাপাশি অনেক অভিনেতাকে দেখা যাবে। আর এতেই রয়েছে বড় চমক। এই ওয়েবসিরিজের মাধ্যমেই পর্দায় ফিরবেন প্রয়াত গায়ক বাপ্পি লাহিড়ী (BAPPI LAHIRI)। কী অবাক হচ্ছেন তাইতো? এই ছবির বিশেষ ক্যামিওগুলির মধ্যে একটি হতে চলেছেন প্রয়াত কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ী। সম্প্রতি মাসাবা গুপ্তা নিজেই তাঁর ইনস্টাগ্রামে, বাপ্পি লাহিড়ী এবং তাঁর মা নীনা গুপ্তার সিরিজের একটি স্টিল ফটোগ্রাফি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, “মাসাবা মাসাবা 2 সিজনে কিছু বিশেষ ক্যামিও রয়েছে৷ কিন্তু বাপ্পি দার চরিত্র সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে।”

সোনম নায়ার পরিচালিত এবং ভিনিয়ার্ড ফিল্মস দ্বারা প্রযোজিত ‘মাসাবা মাসাবা 2’ এ আরও অভিনয় করছেন, নীল ভূপালম, রাইতাশা রাঠোর, কুশা কপিলা, কারিমা ব্যারি, বরখা সিং এবং আরমান খেরাও। সিরিজটিতে প্রভাবশালী কুশা কপিলার চরিত্রে অভিনয়ে থাকবেন মাসাবা। এই শোয়ের প্রথমটি ছিল, করণ জোহরের ‘ভূতের গল্প’। আর এই সিরিজে নীনা গুপ্তাকে রাম কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। রামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে নীনা শেয়ার করেছেন, “এই মরসুমে, রাম কাপুরের সঙ্গে আমার একটি খুব আকর্ষণীয় ট্র্যাক রয়েছে। আমি আমাদের পরিচালক সোনমকে আমার জীবনের একটি ঘটনা বলেছিলাম। সেটির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি সেই অংশগুলির টুকরো টুকরো ঝলক এই ট্র্যাকে এনেছেন। রামের মতো একজন ভালো অভিনেতার সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা ছিল। এর আগে আমি কখনই তাঁর সঙ্গে কাজ করিনি, কিন্তু এই প্রথম কাজ করেও আমার মনে হয়নি যে, তাঁর সঙ্গে প্রথম কাজ করছি। মনে হয়েছে আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি।”

প্রয়াত গায়ক বাপ্পি লাহিড়ী অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ারের কারণে গত ১৬ ফেব্রুয়ারি প্রায় 69 বছর বয়সে মারা গিয়েছেন। তিনি ‘ওয়ার্দাত’, ‘ডিস্কো ড্যান্সার’, ‘নমক হালাল’, ‘ডান্স ডান্স’, ‘কমান্ডো’, ‘সাহেব’, ‘গ্যাং লিডার’, ‘সাইলাব’ এবং ‘শরাবি’-তে তাঁর আইকনিক কম্পোজিশনের জন্য সর্বাধিক পরিচিত। বাপ্পি লাহিড়ীর সবথেকে জনপ্রিয় সুর ছিল 1980 থেকে 1990 এর দশকে ডিস্কো সঙ্গীত।

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে ছাত্রীদের শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা