চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘গো-মাংস’ বিতর্কে তীব্র প্রতিক্রিয়া ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়নের

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র দুদিন পরেই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’। অভিনেত্রী আলিয়া প্রথমবার জুটি বাঁধছেন, তাঁর স্বামী রনবীর কাপুরের সঙ্গে। বলিউডের অন্যতম পাওয়ার জুটির অনলাইন কেমিস্ট্রি দেখার জন্যে রীতিমতো মুখিয়ে রয়েছেন তাঁদের ভক্তরা। কিন্তু এই মুহূর্তে ‘বয়কট বলিউড’ ট্রেন্ডিং নিয়ে উত্তপ্ত নেটবাসী। এমনকি মুক্তির আগেই কটাক্ষের মুখে বলিউডের হবু বাবা-মা রনবীর-আলিয়া। প্রচারের খাতিরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হচ্ছে দুজনকেই। প্রেগন্যান্সি অবস্থাতেও কাজ নিয়ে কোনো রকম সমঝোতা করতে চান না আলিয়া। গত মঙ্গলবার রনবীর-আলিয়া দুজনেই উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন পরিচালক আয়ানও। কিন্তু রনবীরের গো-মাংস খাওয়া নিয়ে একটি পুরোনো মন্তব্য ঘিরে এদিন গোটা মন্দির চত্বর খেপে ওঠে। ফলে রনবীর-আলিয়া দুজনকেই বাধা দেওয়া হয় মন্দির চত্বরে প্রবেশের জন্যে। বজরং সদস্যরা মন্দির চত্বর পুরো ঘিরিয়ে ফেলে।

যদিও মন্দিরের বাইরের হিংসাত্মক দৃশ্যটি পুলিশের তৎপরতায় সামলানো হয়। ১১ বছর ‘গরুর মাংস খাওয়া’ বিবৃতির জন্যই রনবীর কাপুরের প্রতি বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। তবে প্রতিবাদের পরে, অয়ন মুখার্জি একা মন্দিরের ভেতর হয়ে আশীর্বাদ নিয়েছিলেন। এই বিষয়ে বুধবার দিল্লির একটি সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে অয়ন বলেন, ব্রহ্মাস্ত্রের মোশন পোস্টার প্রকাশের আগে তিনি মহাকাল মন্দিরে গিয়েছিলেন। ছবিটি মুক্তির আগেও তিনি মন্দির দর্শন করতে চেয়েছিলেন, তবে বাইরের প্রতিবাদ তাঁর কাছে দুঃখের।

একই বিষয়ে মতামত প্রকাশ করে তিনি বলেছিলেন, “আমার সত্যিই খারাপ লাগছিল যে রণবীর এবং আলিয়া আমার সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে দর্শনে গিয়েছিলেন।ব্রহ্মাস্ত্র মোশন পোস্টার প্রকাশের আগে আমি মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলাম এবং সেই সময় আমি দিল্লিতেও এসেছিলাম। আমি নিজেকে বলেছিলাম যে, আমার ছবি মুক্তির আগে, আমি অবশ্যই আবার যাব। শেষ অবধি, রনবীর-আলিয়াও আমার সঙ্গে যোগ দিতে খুব আগ্রহী ছিল কিন্তু, যখন আমরা সেখানে পৌঁছলাম, সেই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছি আমি।” আলিয়ার বর্তমান অবস্থা বিবেচনা করেই অয়ন একা মন্দিরে যাওয়ার কথা ভেবেছিলেন। ব্রহ্মাস্ত্রের মুক্তির আগে থেকেই অনেকেই বলিউড ফিল্মটিকে ‘বয়কট’ করার দাবি তুলেছেন। রণবীরের ওই পুরোনো মন্তব্যের কারণে, অভিনেতা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন। সবাই নায়কের ছবিটি দেখতে না বলছেন।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ