১২০ কোটি টাকায় বিক্রি স্বত্ত্ব, কিন্তু সিরিজে বাবাকে রাখতে নারাজ আরিয়ান, কেন?

রিপোর্ট অনুসারে, আরিয়ান খান বাবা এসআরকে-এর ক্যামিও না করার সিদ্ধান্ত নেওয়ার কারণ, আরিয়ান তাঁর কেরিয়ারের জন্য তারকা-পুত্র হওয়ার কোনরকম সুযোগ-সুবিধা নিতে চাননা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাদশার ছেলে বলে কথা, তাই তাঁর যেকোনও খবর নিয়ে সংবাদের তো মাথাব্যথা হবেই, সেটাই স্বাভাবিক। তাই শিরোনামে বারবারই উঠে আসেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। ‘পাঠান’-এর মতো এই ছবির প্রচারেও শাহরুখ নীরবতা পালন করছেন। তবে ছবিটি বক্সঅফিসে ব্যপক সাড়া ফেলবে তা নিশ্চিত। একাধিক চরিত্রে ধরা দেবেন তিনি ছবিতে।

ইতিমধ্যেই ট্রেলারে ছবিতে তাঁর ভূমিকার কিছুটা আভাস পাওয়াও গিয়েছে। সে যাই হোক, আমাদের আজকে আলোচ্য বিষয়, শাহরুখ নয়, বরং তাঁর ছেলে। বাবার মতো তিনি মোটেও ক্যামেরার সামনে থাকতে চান না, সে কথা মোটামুটি সবাই জানেন। ইতিমধ্যেই আরিয়ান একটি ওয়েবসিরিজের পরিচালনা করছেন, সেই খবরও আগে এসেছিল। তবে সর্বশেষ পাওয়া প্রতিবেদন অনুযায়ী, সুপারস্টারের ছেলেকে একটি OTT প্ল্যাটফর্মের তরফ থেকে তাঁর সিরিজ কেনার জন্যে ১২০ কোটি টাকার অফার দিয়েছিল, কিন্তু আরিয়ান সেই প্রস্তাব মেনে নিলেও বাবার ক্যামিও-এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কি অবাক হচ্ছেন তাই তো? পুত্র বাবাকেই ক্যামিও থেকে অস্বীকার করল। আসলে যেহেতু আরিয়ান একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন, তাই অনেকেই আশা করেছিলেন যে কিং খানের একটি ক্যামিও হতে পারে, কিন্তু বিষয়টি ভুয়ো।

শাহরুখকে দেখা যাবেনা আরিয়ানের সিরিজে। কিন্তু কেন? রিপোর্ট অনুসারে, আরিয়ান খান বাবা এসআরকে-এর ক্যামিও না করার সিদ্ধান্ত নেওয়ার কারণ, আরিয়ান তাঁর কেরিয়ারের জন্য তারকা-পুত্র হওয়ার কোনরকম সুযোগ-সুবিধা নিতে চাননা। এই মূহুর্তে তিনি তাঁর প্রজেক্টের বিষয়ে কোনো কিছুই প্রকাশ্যে আনতে চাননা। তাই সোশ্যাল মিডিয়া থেকে তাঁর সমস্ত আপডেট দেওয়া বন্ধ রেখেছেন। আর কোনও ওটিটি প্ল্যাটফর্মে তাঁর সিরিজ বিক্রি না করার বিষয়ে তিনি জানিয়েছেন, সিরিজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনও সিদ্ধান্ত নেবেন না। 

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ