মানসিক চাপ সহ্য করতে না পেরেই কি আত্মহত্যা, প্রয়াত তেলেগু অভিনেতা সুধীর বর্মা

বছর তেত্রিশের তেলেগু অভিনেতা সুধীরের অস্বাভাবিক মৃত্যু ঠিক সুশান্তের মৃত্যুকে মনে করিয়ে দিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে একের পর এক দুর্যোগ। গতবছর ২৪ ডিসেম্বর টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর রেশ এখনও গোটা দেশে বহাল। তার মধ্যেই ফের শোকের ছায়া। প্রয়াত হলেন তেলুগু সিনেমার তরুণ অভিনেতা সুধীর বর্মা। সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার বিশাখাপত্তনমের বাড়ি থেকে অভিনেতার দেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই তাঁর অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা তেলুগু ইন্ডাস্ট্রি।

এদিকে দক্ষিণের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, ঠিক যেমনভাবে ২০২০ সালের ১৪ জুন বলিউড সুপারস্টার সুশান্ত সিং রাজপুত ‘আত্মহত্যার পথে হেঁটেছিলেন ঠিক তেমনভাবেই নিজের আবাসন থেকে উদ্ধার করা হয় তেলেগু অভিনেতার দেহ। মাত্র চৌত্রিশ বছরে আচমকাই মারা যান সুশান্ত সিংহ রাজপুত, বেঁচে থাকলে কিছুদিন আগেই তিনি ৩৭ বছরে পদার্পণ করতেন। বছর ৪৩-এর তেলেগু অভিনেতা সুধীরের অস্বাভাবিক মৃত্যু ঠিক সুশান্তের মৃত্যুকে মনে করিয়ে দিচ্ছে।

তবে কেন অভিনেতা আচমকা মৃত্যুর পথে হাঁটলেন সেই বিষয়ে পুলিশ এখনও কিছু স্পষ্ট জানায়নি। জানা গিয়েছে, বিষ পান করে মত গিয়েছেন অভিনেতা। অভিনেতার বন্ধুর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিনেতা কিছুদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিলেন। সেই কারণেই এই সিদ্ধান্ত কিনা তা জানা যায়নি। তবে কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, তাঁর ব্যক্তিগত জীবনেও সমস্যা ছিল। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। শুধু তাই নয়, মানসিক চাপের সঙ্গেও লড়াই করছিলেন তিনি। অভিনেতা এই চাপ সহ্য করতে না পেরে মৃত্যুকে আলিঙ্গন করেন। ইতিমধ্যেই পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। সুধীরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলুগু সিনেমা জগতের একাধিক তারকারি। ‘কুণ্ডানাপু বোম্মা’ ছবিতে সুধীরের সহ-অভিনেতা সুধাকর কোমাকালু টুইটারে লিখেছেন, “এক জন সত্যিকারের ভাল মানুষ চলে গেল। তোমার সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত খুবই সুন্দর ছিল। তুমি আর নেই তা বিশ্বাস করতে পারছি না। ওম শান্তি।” 

অন্যদিকে থিয়েটারের মাধ্যেমে অভিনয়ে হাতেখড়ি দিয়েছেন সুধীর। ২০১৩ সালে বড় পর্দায় পা রাখেন তিনি, তাঁর প্রথম ছবি ‘স্বামী রা রা’। তাঁর দ্বিতীয় ছবি ‘দোচে’। যেখানে নাগা চৈতন্য এবং কৃতী শ্যাননের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি একাধিক ছবিতে পরিচালনার কাজও করেছেন। ২০১৭ সালে ‘কেশভা’ নামে একটি ছবি পরিচালনা করেন। বিনোদন জগতের একের পর এক অস্বাভাবিক মৃত্যু, সত্যই ভাবাচ্ছে গোটা দেশকে। তবে কী ভাবে সুধীরের মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের