গুরুতর অসুস্থ প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে, টানা ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি

অমিতাভ বচ্চন যখন এই বিষয়ে জানতে পারেন, তিনি ব্যক্তিগতভাবে ১৯৯৫-৯৯ সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মনোহর জোশীকে একটি চিঠি লিখে আমাকে সাহায্য করতে বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক দুঃখের খবর, চলতি বছর থেকেই বলিউড হারিয়েছে একাধিক প্রতিভাবান শিল্পীকে। যার মধ্যে রয়েছেন, লতা মঙ্গেশকর, কেকে, বাপ্পি লাহিড়ি-সহ একাধিক তারকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আরও এক প্রবীণ অভিনেতার অসুস্থতার খবর। বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা বিক্রম গোখলে। কয়েক যুগ ধরে বলিউডে রাজ করছেন তিনি। নব্বইয়ের দশকে বলিউডে একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি। এবং প্রত্যেকটি ছবিতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

‘হাম দিল দে চুকে সানাম’ চলচ্চিত্রে ঐশ্বর্য রাইয়ের বাবা এবং সলমন খানের গানের গুরুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাঁর নজরকাড়া অভিনয়, আজও মানুষের মনে তাজা। সূত্রের খবর, প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে গত ১৫ দিন ধরে পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন। অভিনেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে পুনে থাকেন। গত বছর, ETimes-এর সঙ্গে কথা বলার সময়, বিক্রম গোখলে বলিউডে তাঁর প্রথমদিকের দিনগুলির কথা স্মরণ করেছিলেন।

জানিয়েছিলেন, তাঁর সংগ্রামের দিনগুলিতে কীভাবে অমিতাভ বচ্চন তাঁকে সাহায্য করেছিলেন। প্রবীণ অভিনেতা শেয়ার করেছেন যে, “আমি যখন অভিনয়ে প্রবেশ করি তখন আমি বিশাল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং মুম্বাইতে আশ্রয় খুঁজছিলাম। অমিতাভ বচ্চন যখন এই বিষয়ে জানতে পারেন, তিনি ব্যক্তিগতভাবে ১৯৯৫-৯৯ সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মনোহর জোশীকে একটি চিঠি লিখে আমাকে সাহায্য করতে বলেন। আর সরকারের কাছ থেকে আমাকে তখন একটি বাড়ি দেওয়া হয়, অমিতাভ বচ্চন সুপারিশ করেছিলেন বলে। আমার কাছে এখনও সেই চিঠিটি আছে যা আমি ফ্রেম করে রেখে দিয়েছি। আমরা গত ৫৫ বছরের বন্ধু।” বিক্রম গোখলে সঞ্জয় লীলা বনসালির ‘হাম দিল দে চুকে সনম’ (1999) ছবির পাশাপাশি ‘ভুল ভুলাইয়া’, ‘দিল সে’, ‘দে দানা দান’, ‘হিচকি’, ‘নিকামমা’ এবং ‘মিশন মঙ্গল’-এর মতো একাধিক ব্লকবাস্টার বলিউড ছবিতে অভিনয় করেছেন।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির