ছিড়ে গেল ধনুষ-ঐশ্বর্যার গাঁটছাড়া, বিবাহ বিচ্ছেদের আর্জি মঞ্জুর আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দু’জনের দুটি পথ আগেই দু’দিকে বাঁক নিয়েছিল। অবশেষে বুধবার জীবনের তাল পুরোপুরি কেটে গেল দক্ষিণী সুপারস্টার ধনুষ ও ঐশ্বর্যা রজনীকান্তের। চেন্নাইয়ের এক পারিবারিক আদালত দুই সেলেবের বিবাহ বিচ্ছেদের আর্জি মঞ্জুর করেছেন। আর ওই রায়ে খুশি প্রকাশ করেছেন দুই তারকা।

২০ বছর আগে ২০০৪ সালে মহা ধুমধাম করে সাত পাঁকে বাঁধা পড়েছিলেন  হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যা এবং অভিনেতা ধনুষ। বিয়ের পর নিজের নাম বদলে ঐশ্বর্যা হয়েছিলেন ‘ঐশ্বর্যা আর ধনুষ’। কিন্তু সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। গত কয়েক বছরে দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। পরে অবশ্য পারিবারিক হস্তক্ষেপে সেই গুঞ্জন ধামাচাপা পড়ে। অনেকেই আশা করেছিলেন, মান-অভিমান মিটিয়ে নিয়ে ফের এক হবেন তাঁরা! কিন্তু তা ঘটেনি।  ২০২২ সালের জানুয়ারি মাসে সমাজমাধ্যমে একটি যৌথ বিবৃতি দ্বারা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন ধনুষ-ঐশ্বর্যা। ওই বিবৃতিতে দুজনে বলেন, ‘১৮ বছরের একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। আজ এই মুহূর্তে আমরা দু’জনে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটব। স্বতন্ত্র ভাবে নিজেদের চেনার জন্য সময় নেব। আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন দয়া করে।’

চেন্নাইয়ের এক পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন দুজনে। গত ২১ নভেম্বর বিচারকের সামনে হাজির হয়েছিলেন ধনুষ ও ঐশ্বর্য রজনীকান্ত। সেদিনও বিচারককে তাঁরা জানান, সম্পর্ক নতুন করে জোড়া লাগানোর কোনও সম্ভাবনা নেই। এর পরেই বিচারক জানান ২৭ নভেম্বর এ বিষয়ে নির্দেশ দেবেন তিনি। এদিন বিচারক জানিয়ে দেন, ধনুষ ও ঐশ্বর্যের বিবাহ বিচ্ছেদের আর্জি মঞ্জুর করা হল।

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ