টানা সাত ঘণ্টা ইডির জেরার মুখে জ্যাকলিন ফার্নান্ডেজ

ইডির আধিকারিকরা জানতে পেরেছেন জ্যাকলিনের সঙ্গে সুকেশের স্ত্রী অভিনেত্রী লীনা পলের যোগাযোগ ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ টালবাহানার মাঝে অবশেষে বুধবার সন্ধ্যায় ইডির জেরার মুখোমুখি হন জ্যাকলিন ফার্নান্ডেজ। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার জালিয়াতি কাণ্ডের কারণেই তলব করা হয়েছিল অভিনেত্রীকে। গত সোমবারই ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল জ্যাকলিনের। কিন্তু জ্যাকলিন সেদিন জেরার মুখোমুখি হননি। ফের ইডির তরফে গত শনিবার তলব করা হয় জ্যাকলিনকে যার ভিত্তিতে বুধবার হাজিরা দিয়েছেন শ্রীলঙ্কার সুন্দরি। টানা সাত ঘণ্টা জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। যা সাধারণত কোনও রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে করে থাকে। এর আগে এই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির দেন নোরা ফাতেহি।

গত ৩০ অগাস্ট প্রথমবার এই আর্থিক তছরুপের মামলায় তলব করা হয় জ্যাকলিনকে। সেদিন ইডি-র দিল্লির দফতরে গিয়েছিলেন নায়িকা। ওইদিন তাঁকে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তখনই জ্যাকলিন জানান তিনি এবিষয়ে কিছুই জানেন না। কিন্তু ফের জ্যাকলিনকে ডেকে পাঠানোতে কুলুপ এঁটেছেন বলিউডের ডিভা। বর্তমানে দিল্লির রোহিণী জেলে রয়েছেন ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর। তার বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। বিগত এক বছর ধরে চলছে ওই মামলাটি। এছাড়াও আরও ২০টি তোলাবাজির মামলা রয়েছে অভিযুক্তের নামে।

ইডির আধিকারিকরা জানতে পেরেছেন জ্যাকলিনের সঙ্গে সুকেশের স্ত্রী অভিনেত্রী লীনা পলের যোগাযোগ ছিল। লীনা নিজেই ইডির হাতে গ্রেফতার হয়ে আপাতত জেলে বন্দি। তাঁর সঙ্গে জ্যাকলিনের কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা জানার চেষ্টা করছে ইডি। এর আগে এই মামলায় নোরা ফাতেহির নাম আসায় তাঁকে ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে। কিন্তু নোরার বিরুদ্ধে কোনও তথ্য পায়নি গোয়েন্দারা।

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ