”এক সন্ধ্যায় একা ব্রততী” ঐতিহাসিক সন্ধ্যা কবিতা আবৃত্তির মোড় ঘুরিয়ে দিয়েছিল

এক সন্ধ্যায় একা ব্রততী" ...যা আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। যে সন্ধ্যার রেশ আজও আমি মনের মধ্যে সযত্নে লালন করি....."। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ”এক সন্ধ্যায় একা ব্রততী”। ২৫ বছর আগে ১৯৯৬ সালের ৭ ডিসেম্বর এই দিনেই  ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কন্ঠের জাদুতে মোহিত হয়েছিলেন আবালবৃদ্ধবণিতা। কবিতা আবৃত্তি যে এক স্বয়ংসম্পূর্ণ শিল্প হয়ে উঠতে পারে তা প্রমাণিত হয়েছিল এই দিনেই। চিরাচরিত ধারা থেকে বেরিয়ে কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন যিনি তিনি ব্রততী বন্দ্যোপাধ্যায়। আবৃত্তি পরিষদ আয়োজিত সেই সন্ধ্যায় টানা ৩ ঘণ্টা তাঁর একক আবৃত্তি মুগ্ধ করেছিল সেদিন রবীন্দ্রসদনে উপস্থিত প্রতিটি মানুষের মন।

আবৃত্তি যে শুধু মুখস্থ বর্ণমালা নয় তা শোনার পাশাপাশি যে দেখার ও অনুভব করার সেই স্রোত যিনি প্রত্যেকের মধ্যে বইয়েছিলেন সেই ব্রততী বন্দ্যোপাধ্যায় আবৃত্তিজগতের এক অন্যতম নাম। কবিতা আবৃত্তির কথা শুনলেই একবাক্যে মানুষের মনে যাঁর নাম ভেসে ওঠে তিনি ব্রততী বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ৭ ডিসেম্বর শহরের এক ক্লাবে হল এই বিশেষ দিনের উদযাপন। ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের বৃহত্তর পরিবার। অর্থাৎ তাঁর ‘ব্রততী পরম্পরা’র ছাত্রছাত্রীরা। ছিলেন শ্রীকান্ত আচার্যসহ প্রমুখেরা।

 সেদিনের সন্ধ্যায় ব্রততীর কন্ঠের জাদুতে শ্রোতারা যখন ছুঁয়ে যাচ্ছিলেন অনুভুতির নানা স্তরকে তখন সেই জাদুর কন্ঠে মায়া যোগ করেছিল কল্যান সেন বরাটের আবহ ও আলোর ব্যবহার। কবিতা আবৃত্তিকে যে এভাবেও পরিবেশন করা যায় সেদিন তার স্বাক্ষী হয়েছিলেন রবীন্দ্রসদনের প্রতিটি মানুষ। এরকমভাবে পরীক্ষা চালিয়েও যে এই শিল্পকে বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসাবে পরিণত করা যায় সেদিন সন্ধ্যায় তাই প্রমাণিত হয়েছিল।

আজও সেই সন্ধ্যার রেশ তাঁর মনে- তাই এই সন্ধ্যার স্মৃতিচারণা করতে হলে আজও তিনি বলে ওঠেন “৭ই ডিসেম্বর ১৯৯৬ রবীন্দ্রসদন সন্ধ্যা ৬টা তখনও জানি না একটা ইতিহাসের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চলেছি। “এক সন্ধ্যায় একা ব্রততী”। “১৯৯৬ এর ৭ই ডিসেম্বর আবৃত্তি পরিষদের আয়োজনে “এক সন্ধ্যায় একা ব্রততী” …যা আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। যে সন্ধ্যার রেশ আজও আমি মনের মধ্যে সযত্নে লালন করি…..”।

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার