সন্তানদের জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট প্রীতির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ মাতৃত্বের (Motherhood) অনুভুতি পৃথিবীর প্রত্যেক মায়ের জন্যই সমান সে মা যতই সেলিব্রিটি হন না কেন। তাই বিনোদন জগতের প্রথম সারির অভিনেত্রীদের সন্তানের প্রতি বিশেষ যত্নশীল। ঐশ্বর্য্য থেকে কাজল, রানি বা অনুষ্কা শর্মা সকলেরই এই বিষয়ে মিল চোখে পরে। বাদ পড়লেন না প্রীতি জিন্টাও (Preeti zinta) । গত বছরই সারোগেসির মাধ্যমে জমজ সন্তানের মা হন অভিনেত্রী তারপর থেকেই লস অ্যাঞ্জেলে স্বামী জিন গুডেনাফ ও দুই সন্তানের সঙ্গে সুখে সংসার করছেন “কাল হো না হো” ছবির নায়িকা। এবার দুই সন্তানের জন্মদিন পালনে মেতে উঠলেন প্রীতি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সন্তানদের জন্মদিন (Child’s birthday) উপলক্ষ্যে পোস্ট করে আবেগপ্রবন হয়ে পড়েন অভিনেত্রী।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সন্তানদের জন্মদিন উপলক্ষ্যে দুটি আলাদা আলাদা পোস্ট করেন অভিনেত্রী। মেয়ে জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রীতি লিখেছেন, “আমি সবসময় তোমাকেই চাই। আমি তোমার জন্য প্রার্থনা করেছি, আমি তোমার জন্য কামনা করেছি এবং এখন তুমি আমার কাছে আছ। তাও এক বছর হয়ে গেল। আমি আজ খুব খুশি। তোমার মূল্যবান হাসি, তোমার উষ্ণ আলিঙ্গন এবং আমার জীবনে তোমার উপস্থিতির জন্য আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব আমার ছোট্ট জিয়া। শুভ জন্মদিন আমার ছোট্ট পুতুল সোনা। আমি যা কিছু চেয়েছিলাম তাঁর সবটা তোমার মধ্যে পেয়েছি।  তোমার জীবন সর্বদা ভালবাসায় পূর্ণ থাক। আমি তোমাকে খুব ভালবাসি সোনা এবং প্রতিটি দিন তোমার জন্য আমার ভালবাসা বহুগুণ বেড়ে যায়”।

পাশপাশি ছেলে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আরও একটি পোস্ট করেন প্রীতি। ওই পোস্টে জয়ের উদ্দেশে অভিনেত্রী লিখেছেন, “আমি আমার জীবনে যতগুলি ভূমিকা পালন করেছি তার মধ্যে সব থেকে বড় হল তোমার মা হওয়া। আমি নিশ্চিত যে আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। আমাদের দুজনের মধ্যে ভালবাসা ঠিক কতটা নিবিড় তা আমি ভেবে পাইনা সোনা। শুধু এই টুকু জানি আমি তোমাকে প্রতিদিন আরও বেশি ভালবাসি। শুভ জন্মদিন মেরি জান। তোমার জীবন সবসময় সুখে ভরে উঠুক”।

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছরই বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি