বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

বড়সড় সঙ্কটে বলিউড চলচ্চিত্র সংগঠন সিন্টা (CINTAA)। নানারকম অভিযোগ এনে একসঙ্গে পদত্যাগ করলেন ১১ জন সদস্য। ফলে ভেঙে খানখান সিন্টা কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় সঙ্কটে বলিউড চলচ্চিত্র সংগঠন সিন্টা (CINTAA)। নানারকম অভিযোগ এনে একসঙ্গে পদত্যাগ করলেন ১১ জন সদস্য। আটজন নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁরা হলেন, হেমন্ত পান্ডে, মুকেশ ঋষি, সাহিলা চাড্ডা, হেতাল পারমার, পুনীত ইসার, বিন্দু দারা সিংহ, বিকাশ বর্মা এবং দীপক পরাশর। তাঁরা সকলেই বলিউডের খ্যাতনামা ব্যক্তিত্ব। ফলে ভেঙে খানখান সিন্টা কমিটি। তাঁরা পদত্যাগের জন্যে সিন্টার সভাপতি তথা অভিনেত্রী পুনম ধিঁলো, সহ-সভাপতি পদ্মিনী কোলহাপুরকে দায়ী করেছেন। বিষয়টি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন সিন্টার সাধারণ সম্পাদক উপাসনা সিংহ।

তিনি এই বিষয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুনম ও পদ্মিনী ক্ষমতায় বসার পর থেকেই তাঁদের পদের অপব্যবহার করছেন। তাঁরা সংগঠনের কোনও কথা শোনে না। বৈধ কারণ ছাড়াই সংগঠনের অনেক সদস্যের ভূমিকা পরিবর্তন করেছেন। সতর্কবার্তা ছাড়াই অভিনেতাদের সদস্যপদ কার্ড বাতিল করেছেন। নানাভাবে হয়রানি করেছেন। তাই তাঁদের উপর সংগঠনের অনেক কর্মীরা ক্ষুব্ধ ছিলেন। সেই কারণেই নতুন নির্বাচনের দাবি তুলে ১১ জন সদস্য পদত্যাগ করেছেন। এটা সংগঠনের জন্যে বড়সড় দুর্যোগ। চিঠিতে সকলেই সংগঠন ছাড়ার কারণ হিসেবে পুনম ও পদ্মিনীর নেতৃত্বকে দায়ী করেছেন। তাঁরা সিন্টার বর্তমান কার্যপদ্ধতির উপর আস্থা হারানোর কথাও উল্লেখ করেছেন। তাঁদের আরও অভিযোগ, কার্যনির্বাহী কমিটির সঙ্গে যথাযথ আলোচনা বা অনুমোদন ছাড়াই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন পদ্মিনী ও পুনম। শুধু তাই নয়, অভিনেত্রীরা নিজেদের ব্যক্তিগত আইনজীবীদের সিন্টা (CINTAA)-এর আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন। এক্ষেত্রে কারও অনুমতি নেননি। দপ্তরিক চিঠিপত্রের জন্য ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাঁরা। আর এটা আইন বিরোধী। এতে সংগঠনের কোনও দিন স্বচ্ছতা নেই।

সিন্টার সম্পাদক আরও জানিয়েছেন, ১১ জন সদস্যের মধ্যে তিনি নিজেই আটজনকে নির্বাচিত করেছিলেন। তবে সংগঠনের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। সিন্টা (CINTAA)-এর সংবিধান অনুযায়ী, যদি অর্ধেক বা তার বেশি সদস্য পদত্যাগ করেন, তাহলে কমিটি অবিলম্বে ভেঙে দেওয়া হয় এবং নতুন নির্বাচনের ঘোষণা করা হয়। তাই নতুন নির্বাচনের জন্যে পরিকল্পনা করা হচ্ছে। আর নির্বাচন হলে পদ হারাতে পারেন পুনম ও পদ্মিনী।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল