স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের কোপে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের। এবার সেই আঁচ পড়ল পাউরুটির উপর। দাম বাড়ছে পাউরুটির। আগামী ১৭ অগস্ট তথা সোমবার থেকে পাউরুটির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বেকারি অ্যাসোসিয়েশন। নতুন দাম অনুযায়ী, প্রতি পাউন্ড পাউরুটিতে ৪ টাকা এবং হাফ পাউন্ড পাউরুটির ২ টাকা দাম বাড়ানো গিয়েছে। তবে আচমকা কেন দাম বৃদ্ধি? ময়দা, চিনি, ভোজ্য তেল এবং প্যাকেজিং সামগ্রীর দাম বৃদ্ধির কারণে পাউরুটির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বেকারি ব্যবসায়ীরা।

বেকারি অ্যাসোসিয়েশনের তরফে আরিফুল ইসলাম জানিয়েছেন, পাউরুটির তৈরির সব উপকরণের দাম হঠাৎ করে বেড়ে যাওয়াতেই বাধ্য গিয়ে পাউরুটির দাম বাড়াতে হচ্ছে। ময়দার দাম সাধারণত পুজোর আগে বাড়ে। এত আগে বৃদ্ধি হয় না। কিন্তু এবার পুজোর অনেক আগেই ময়দার দাম বেড়েছে। কেজি প্রতি ৬ টাকা বেড়েছে। তাই পাউরুটি তৈরির বাড়তি খরচা হচ্ছে। পাশাপাশি চিনি, ভোজ্য তেল থেকে পাউরুটির প্যাকেজিংয়ের দ্রব্যের দামও বেড়েছে। চিনির দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে। ভোজ্য তেলের দামও কেজিতে ৮ টাকা বেড়েছে। পলিথিনের দামও দ্বিগুণ হয়েছে। পশ্চির এশিয়ায় যুদ্ধের কারণেই উপকরণের দাম বেড়েছে। কারণ পলিথিন, প্যাকেজিং মেটেরিয়াল, প্রিন্টিংয়ের জন্যে কালি, সবকিছুই পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট। সেই কারণেই জিনিসপত্রের দাম বাড়ছে। সেই কোপ এবার পাউরুটিতে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে একটি পাউরুটি। বাচ্চাদের স্কুলের টিফিন থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেতেই পাউরুটির অবদান অপরিসীম। কারণ খাবারটিতে পেট অনেকটা ভরা থাকে। তাই পাউরুটির দাম বৃদ্ধি আমজনতার পকেটে বড় ধাক্কা বলেই মনে করছেন খাদ্য বিশেষজ্ঞরা। আসলে যে কোনও জিনিসের দাম বাড়লেই প্রথমে বাজার থেকে ৪০ শতাংশ কিকব্যাক হয়। তথা সরাসরি বিক্রি কমে। আর বিক্রি কমলে ব্যবসার ক্ষতিই হবে। এতকিছু জানা সত্ত্বেও পাউরুটির দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বেকারি অ্যাসোসিয়েশন।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল