চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবশেষে প্রকাশ্যে বলিউডের দুই খান, ঈদের শুভেচ্ছা বিনিময় মান্নাত ও গ্যালাক্সি থেকে

নিজস্ব প্রতিনিধি: গতকাল ছিল ঈদ। যার রেশ আগামী ৭ দিন ধরে চলবে। তবে ঈদের দিন ভক্তদের শুভেচ্ছা জানাবেন না বলিউড খানেরা, তা কি হতে পারে। অবশেষে ‘মান্নাত’-এর বারান্দায় এসে হাজার হাজার অনুরাগীকে ঈদের শুভেচ্ছা জানালেন বলিউডের বাদশা শাহরুখ খান। অন্যদিকে ওইদিন সকালেই বান্দ্রার বাড়ি গ্যালাক্সির সামনে এসে ভক্তদেরকে ঈদের শুভেচ্ছা জানালেন বলিউডের ভাইজান সলমন খানও। ভক্তদের ইচ্ছে পূরণ করলেন এই দুই তারকা। প্রতিবছর ঈদ আর জন্মদিনে কিং খান নিজে থেকেই মান্নাতের বারান্দায় এসে ভক্তদের উদ্দেশ্যে ভালোবাসা ‘উড়িয়ে’ দেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এমনকী এই দুটি দিনের অপেক্ষায় থাকেন তাঁর অগুনতি ভক্ত। এছাড়া সলমনের বাড়িতেও ঈদের সকাল থেকেই ভক্তদের ভিড় জমেছিল। প্রিয় নায়ককে দেখার জন্যে সকাল থেকেই হন্যে হয়ে বসেছিলেন সল্লুর ফ্যানেরা। ওদিকে বলিউডের বাদশাহকে একবার দর্শনের জন্য দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই দুটি দিন। ভক্তদের নিরাশও করেন না এই দুটো দিন শাহরুখ। অবশেষে ঈদ উপলক্ষে গতকাল মান্নাতের বারান্দাতেই দেখা মিলল শাহরুখের।

মান্নাতের সেই বিশেষ বারান্দায় এসে চিরাচরিত আন্দাজে সালাম ঠুঁকলেন শাহরুখ, সঙ্গে জানালেন ঈদ মোবারক। এমনকী তাঁর সেই আইকনিক স্টাইল দু হাত বাড়িয়ে পোজ দিলেন। দুই হাত প্রসারিত করে ভক্তদের উদ্দেশে পৌঁছে দিলেন তাঁর একরাশ ভালোবাসা। তবে এদিন কিং খানের পরনে ছিল তাঁর প্রিয় হালকা নীল রঙের ডেনিম আর গাঢ় নীলরঙা টি-শার্ট। আর শাহরুখ নিজেই তাঁর টুইটারে তাঁর অজস্র ভক্তের সঙ্গে তোলা সেলফি পোস্ট করেছেন।

আর এদিন সলমনকেও তাঁর গ্যালাক্সি বাড়ির ব্যালকনিতে এসে ভক্তদের উদ্দেশ্যে তাঁর উজাড় করা ভালবাসা জানাতে দেখা গেল। এদিন সলমনের পরণে ছিল, ঘন নীল পাঠানি স্যুট, সঙ্গে চেনা হাসি মুখ। দারুণ মেজাজে ছিলেন এদিন সলমন তাঁর চোখ-মুখে তা স্পষ্ট ছিল। সঙ্গে ফ্যানেদের কে ঈদের শুভেচ্ছা জানালেন তিনি। সাধারণত ঈদের দিন বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটান নায়ক। তাই এদিন তাঁকে গ্যালাক্সি বাড়িতেই দেখা মিলল।

এদিন মান্নাতে শাহরুখ এবং গ্যালাক্সিতে সলমনের অজস্র ভক্তদের সমাবেশ দেশে প্রমাণ পাওয়া গেল যে, মানুষের প্রেম ঠিক কতটা এই দুই নায়কের জন্যে, তা দেখার মতন। গতকাল রাত থেকেই মান্নাত এবং গ্যালাক্সির বাইরে জমা হতে শুরু করেছিলেন অনুরাগীদের ভিড়। বিপুল জনতাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে যায় পুলিশও।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শাহরুখ সম্প্রতি রাজকুমার হিরানির সঙ্গে ‘ডানকি’ ছবির কথা ঘোষণা করেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন তাপসী পান্নু। দীর্ঘদিন পর তিনি ‘পাঠান’ ছবির মাধ্যমে আবার রুপালি পর্দায় আসতে চলেছেন। অন্যদিকে সলমনের আপকামিং ছবি, ‘কভি ঈদ কভি দিওয়ালি’ এবং ‘টাইগার 3’।

Published by:

Share Link:

More Releted News:

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ