একই ছবিতে বলিউডের চার সুপারস্টার! প্রকাশ্যে ‘বাপ’ এর ফার্স্ট লুক

বাপ (BAAP)-এর শিরোনাম, এবং প্রথম লুক আজ অর্থাৎ ৯ নভেম্বর প্রকাশিত হয়েছে। যা দর্শকদের কাছে রীতিমতো সারপ্রাইজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে সূরজ বরজাতিয়া পরিচালিত ছবি ‘উঁচাই’। যেখানে অভিনয় করছেন, অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খের, ড্যানি ডেনজংপার-এর মতো একাধিক বলিউডের বর্ষীয়ান অভিনেতা, বলা চলে রিইউনিয়ন। বহুদিন পরে পুরোনো বন্ধুদের চোখের সামনে দেখা মানেই ছোটবেলার স্মৃতি ফিরে পাওয়া, নস্টালজিক হয়ে পড়া।

তেমনি তারকাদের মধ্যেও এই নস্টালজিকের ছোঁয়া বর্তমান। বহুদিন পর নিজের যৌবন জীবনের মানুষের সঙ্গে একই স্ক্রিন শেয়ার করা নস্টালজিকের থেকে কম কিছু নয়। বলা চলে, সুরজের হাত ধরে বলিউডের একাধিক পুরোনো অভিনেতাদের একই স্ক্রিনে অভিনয় করা নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে বলিউডে। এবার সেই ট্রেন্ডেই পা রেখে প্রকাশ্যে এল আরও এক নস্টালজিক মুভি ‘বাপ’-এর ফার্স্ট লুক।

ইতিমধ্যেই আশি-নব্বই দশকের বলিউড সুপারস্টারদের নিয়ে গঠিত এই ছবির পোস্টার দেখে দর্শকদের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে চলে গিয়েছে। যেখানে অভিনয় করছেন, জ্যাকি শ্রফ (JACKIE SHROFF), সঞ্জয় দত্ত (SANJAY DUTT), মিঠুন চক্রবর্তী(MITHUN CHAKRABORTY) এবং সানি দেওল (SUNNY DEOL)- একসঙ্গে একই ছবিতে তাঁদের হাজির হওয়া রীতিমতো দর্শকদের নস্টালজিয়া করে তুলেছে।

বাপ (BAAP)-এর শিরোনাম, এবং প্রথম লুক আজ অর্থাৎ ৯ নভেম্বর প্রকাশিত হয়েছে। যা দর্শকদের কাছে রীতিমতো সারপ্রাইজ। ফার্স্ট পোস্টারে চার তারকাকে দেখা গিয়েছে, কঠোর গ্যাংস্টারের অবতারে। চলতি বছরের জুনে ছবির শুটিং শুরু হয়। অ্যাকশন ফিল্মটি পরিচালনা করছেন বিবেক চৌহান। আগামী বছর কোনো এক সময় মুক্তি পাবে এই ছবি। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে জ্যাকি শ্রফ লিখেছেন, “ধামাল, দোস্তি বেমিসাল।”

ছবিতে, চার অভিনেতাকে সামগ্রিকভাবে একটি গ্যাংস্টারের অবতারে দেখা গিয়েছে। তাঁদের পরনে রয়েছে, হেডব্যান্ড সহ সামরিক জ্যাকেট। একটি আন্ডারশার্টে জ্যাকিকে সুদর্শন দেখাচ্ছে। সঞ্জয় দত্ত একটি চামড়ার জ্যাকেট পরেছেন এবং সানি দেওলকে খাকি পোশাকে দেখা গিয়েছে। তাঁর লম্বা চুল, দাড়ি সবাই আকর্ষণীয়। মিঠুন চক্রবর্তীকে একটি আর্মি ক্যাপ পরে দেখা গিয়েছে।

কাজের সামনে

কাজের ফ্রন্টে, মিঠুন চক্রবর্তীকে শেষ দেখা গিয়েছিল বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস-এ। জ্যাকি শ্রফকে শেষ দেখা গিয়েছিল অক্ষয় কুমার-অভিনীত সূর্যবংশী এবং আদিত্য রায় কাপুরের ওম-এ। সঞ্জয় দত্তকে শেষ দেখা গিয়েছিল কেজিএফ: চ্যাপ্টার ২ এবং রণবীর কাপুরের শামশেরার সঙ্গে। বাপ ছাড়াও সানি দেওলের কাছে বাবা ধর্মেন্দ্র, ভাই ববি দেওল এবং ছেলে করণ দেওলের সঙ্গে গদর 2 এবং আপনে 2 রয়েছে।

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী