আসছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নেটফ্লিক্সে, আগামী ২৬ এপ্রিল থেকে স্ট্রিমিং

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের জন্যে সুখবর! গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষীত বলিউড মুভি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সঞ্জয় লীলা ভন্সালী দ্বারা পরিচালিত এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন, অভিনেত্রী আলিয়া ভাট কাপুর। ছবিটি, বক্সঅফিসে রীতিমতন ঝড় তুলেছিল। সঙ্গে এই ছবির একেকটি সংলাপ, গান, আলিয়ার অসাধারণ অভিনয়, তাঁর সাজ, সবটা মিলেই, এই ছবিটি ভক্তদের দ্বারা অভূতপূর্ব ভালবাসা এবং প্রশংসিত হয়েছিল।

এবার বড়পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে রাজ করতে আসছে, আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। আগামী ২৬ এপ্রিল থেকেই জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং করা হবে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। এস. হুসেন জাইদের লেখা,  ‘মুম্বই মাফিয়া কুইন গঙ্গুবাই কাথিওয়াড়ি’র ওপর ভিত্তি করে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। গুজরাটের একটি ছোট শহর কাথিয়াওয়াড় থেকে উঠে আসা একটি সাধারণ মেয়ে কিভাবে মুম্বইয়ের মাফিয়া ক্যুইন হয়ে উঠলেন, সেটিই দৃশ্যায়িত হয়েছে এই ছবিতে।

এই ছবিটির, লেখক এবং পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী নিজে, সঙ্গে প্রযোজনা করেছেন ভন্সালী প্রোডাকশন। নেটফ্লিক্সে এই ছবিটির স্ট্রিমিং হওয়া নিয়ে পরিচালকের বক্তব্য, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, তাঁর জীবনের অন্যতম বিশ্বব্যাপী সাড়া ফেলার মতন একটি ছবি। যদিও এই ছবিটি অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন, এবার এই ছবিটি আবারও নেটফ্লিক্সের মাধ্যমে ভারত এবং সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছাবে।

অন্যদিকে নেটফ্লিক্স ইন্ডিয়ার কথায়, এবার সবাই তাঁদের পরিবারের সঙ্গে বসে নেটফ্লিক্সে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দেখতে পারবে। খুব শীঘ্রই নেটফ্লিক্সে আসতে চলেছে এই ছবি। সঞ্জয় লীলা ভন্সালীর অসাধারণ ভালবাসায় তৈরি এই ছবিতে অভিনয় করেছেন, আলিয়া ভাট, অজয় ​​দেবগন। এছাড়া গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, ছবিতে আলিয়া ভাট, অজয় ​​দেবগনের পাশাপাশি অভিনয় করেছেন, জিম সার্ভ, শান্তনু মহেশ্বরী, বিজয় রাজ।

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর