‘যৌথ সিদ্ধান্তে সম্পর্কটা শেষ করেছি’, শোভনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

যে যা খুশি লিখতে পারে। তবে এটা বলতে পারি, আমাদের দু’জনের মধ্যে কোনও তিক্ততা নেই। আমরা সম্পর্কটা শেষ করেছি হ্যাপি নোটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই টলিপাড়া সরগরম। একদিকে যেমন একাধিক তারকা জুটির সম্পর্ক পরিণতি পাচ্ছে। তেমনি অন্যদিকে নানা ভুল বোঝাবুঝির কারণে একাধিক তারকা সম্পর্কের ভাঙন ধরেছে। মাস কয়েক ধরেই টলিউডের অন্যতম পরিচিত মুখ স্বস্তিকা দত্ত ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের মুচমুচে প্রেম নিয়ে গসিপ তুঙ্গে। তাঁরা নাকি সবটা শেষ করেছেন? অর্থাৎ তাঁরা এখন সম্পর্কে নেই।

অথচ একসময় নিজেরাই অফিসিয়ালি তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে, রাস্তায় নেমে জন্মদিন সেলিব্রেশন, আরও কত কী, তাঁদের প্রেমের সাক্ষী হয়েছে? কিন্তু এর মধ্যেই সব চুকে গিয়েছে। বেশ কিছুদিন ধরে শোভন ও স্বস্তিকার ইনস্টাগ্রাম প্রোফাইলের তাঁদের ছবি নিয়ে বিচ্ছেদের বিষয়টি খানিকটা উস্কে দিচ্ছিল। এবার সোজাসুজি অভিনেত্রীই মুখ খুললেন। পরিচালক রাজ চক্রবর্তীর মাধ্যমে টলিপাড়ায় হাতেখড়ি স্বস্তিকার, অন্যদিকে শোভন ‘সারেগামাপা’-এর মাধ্যমে লাইমলাইটে আসেন। ইতিমধ্যেই হাফ ডজন সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ও করে ফেলেছেন স্বস্তিকা। আজ তাঁর আবার জন্মদিনও। ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে প্রায় ১১ বছর হয়ে গেল তাঁর। 

স্বস্তিকাকে খুব শীঘ্রই নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজিত ছবি ফাটাফাটিতে দেখা যাবে। সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ‘যে যা খুশি লিখতে পারে। তবে এটা বলতে পারি, আমাদের দু’জনের মধ্যে কোনও তিক্ততা নেই। আমরা সম্পর্কটা শেষ করেছি হ্যাপি নোটে। এটা আমাদের যৌথ সিদ্ধান্ত। আমাদের নিজেদের মতো ভাল থাকতে দিন। সাধারণত জন্মদিনে কাজ করে থাকি। তবে এই বছরে মা-বাবাকেই শুধু সময় দেব। শুটিংয়েরও ছুটি। শোভনকে একটুও মিস করছি না। যদি ইমোশনালি বলি, খুব মিস করছি। যেমন ও নিশ্চয়ই ১ এপ্রিল মিস করেছে আমায়।’

 

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের