“জানি যেতে হবে, তবুও যতক্ষণ থাকতে পারি ঐন্দ্রিলার পাশে”: সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ৮ দিন হল হাসপাতালে ভর্তি বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। গত মঙ্গলবার থেকে ব্রেন্ স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তিনি, এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। এরই মধ্যে সোমবার রাতে তাঁকে ভেন্টিলেশন থেকেন বের করা হলেও ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে আবার ভেন্টিলেশনে দেওয়া হয়। যদিও এই বার অভিনেত্রীর ভেন্টিলেশনের মাত্রা অনেকটাই কমানো হয়েছে। পাশপাশি নতুন করে তাঁর শরীরে সংক্রমণও দেখা দিয়েছে বলেও জানিয়েছিলেন ঐন্দ্রিলার চিকিৎসকরা। ভেন্টিলেশন থেকে ঐন্দ্রিলাকে পুরোপুরি বের না করা গেলে এবং তাঁর শরীরের সংক্রমণ পুরোপুরি না কমলে অভিনেত্রী সম্পূর্ণ বিপদ মুক্ত বলা যাবে না বলে মঙ্গলবার জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বুধবার কেমন আছেন অভিনেত্রী?

বুধবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, একই রকম অবস্থায় রয়েছেন ঐন্দ্রিলা শর্মা। ভেন্টিলেশনে ‘সি প্যাপ’ সাপোর্ট থেকে তাঁকে এখনও বের করে আনা সম্ভব হয়নি। কড়া অ্যান্টিবায়োটিক চলছে অভিনেত্রীর। শরীরে নতুন করে যে সংক্রমণ দেখা দিয়েছিল, তা অনেকটাই নিয়ন্ত্রণে। স্নায়ুজনিত সমস্যা এখনও রয়েছে। তাঁর জ্ঞান এখনও ফেরেনি। তবে শারীরিক অবস্থার বিশেষ অবনতি হয়নি। লড়াই চালাছেন অভিনেত্রী।

অন্যদিকে ঐন্দ্রিলাকে এই কঠিন লড়াইতে একা ছেড়ে দেননি তাঁর পরিবার ও বন্ধুরা। অভিনেত্রীর কাছের মানুষ সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) যেমন মঙ্গলবার থেকেই হাসপাতালে ঐন্দ্রিলার সঙ্গী। তেমনই হাসপাতালে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর অন্যতম বন্ধু তথা সহকর্মী অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। শুটিং সামলে নিয়ম করে হাসপাতালে গিয়ে সব্যসাচীকে সঙ্গ দিচ্ছেন সৌরভ। বুধবারই বিবাহ অভিযান-২-এর শুটিংয়ে থাইল্যান্ড চলে যেতে হচ্ছে সৌরভকে। তাঁর আগে একটি বৈদুতিন সংবাদ মাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, “রাতে কিছু খাবার প্যাক করে হাসপাতালে যাই সব্যর কাছে। হাসপাতালেই রাত কাটছে আমাদের। আমি তো হাসপাতালেই বিবাহ অভিযানের প্রস্তুতি শুরু করেছি। আমি জানি আমাকে যেতে হবে, তবুও যতক্ষণ থাকতে পারি ওর পাশে”। ঠিক একই ভাবে এই লড়াইতে অভিনেত্রীর পাশে রয়েছেন তাঁর অনুরাগীরাও। সকলেরই একটাই প্রার্থনা সুস্থ হয়ে উঠুন ঐন্দ্রিলা।

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম