Porimoni: ‘প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটি প্রেমই নয়’, রাজের সঙ্গে রোমান্টিক মুডে পরীমণি

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর জুড়েই খবরে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তাঁকে নিয়ে চর্চার ছিল না। কখনও মাদক কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল। আবার কখনও তাঁর এক একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় হিল্লোল তুলেছিল যথারীতি। যা পরীমণির জীবনে রীতিমতন উথাল-পাতাল সৃষ্টি করেছিল। তাঁর ফেসবুক লাইভ ভিডিও যেমন ভাইরাল হয়েছিল, তেমনি তাঁকে নিয়ে কম চর্চা হয়নি।

তবে এখন সবটাই কুল, নতুন জীবন শুরু করেছেন তিনি। চলতি বছরের ১০ জানুয়ারী তেই খবর দিয়েছেন তিনি ‘মা’ হতে চলেছেন। সঙ্গে জানান, তাঁর সন্তানের বাবা ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরিফুল রাজ। গত বছরের অক্টোবরে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই প্রেমে পড়েন দুজনে। সঙ্গে ঘনিষ্ঠতা। তাই বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে যান তিনি, আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই এক সপ্তাহের মধ্যে বিয়ে করেন রাজ-পরী।

এখন তো তাঁর মাতৃত্বকালীন সময় বলছে ৬ মাস হতে চলল। সুতরাং পুরোনো বছরের সঙ্গে সঙ্গেই অতীতকে ভুলে নতুন বছর, নতুন জীবন শুরু করেছেন তিনি। রাজ আর তাঁর অনাগত সন্তান এখন গোটা পৃথিবী পরীমণির জীবনে। ঈদের দিন সকালেই কক্সবাজারে, স্বামী এবং নানাকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন নায়িকা। সেখান থেকেই মাতৃত্বকালীন একাধিক ছবি পোস্ট করছেন নায়িকা, সঙ্গে নায়ক স্বামীর সঙ্গেও রয়েছে তাঁর একাধিক ঘনিষ্ঠতার ছবি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে রোদের পরশ নিয়ে, পরীমণির উন্মুক্ত বেবি ধরে দাঁড়িয়ে রয়েছেন রাজ, স্ত্রীর সঙ্গে সঙ্গে তাঁর সন্তানকেও আগলে রেখেছেন নায়ক।

 

আর এই ছবি নায়িকা নিজেই তাঁর ফেসবুক দেওয়ালে জুড়েছেন। আসলে পরীমণি সবার থেকে আলাদা, তাই মাঝে মাঝেই সেই প্রমাণ দেন নায়িকা। এছাড়া সম্প্রতি এক ফেসবুক পোস্টে রাজের সঙ্গে নিজের রোমান্টিক মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে নায়িকা লিখলেন— ‘প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটি প্রেমই নয়’। যেখানে দেখা যাচ্ছে, কক্সবাজারের হিমছড়ির ‘মুন নেস্ট’ রিসোর্টে থাকছেন নায়িকা। তাঁদের জন্যে কক্ষ সাজানো হয়েছে একেবারে হানিমুন কাপলদের মতন করে। আসলে বিয়ের পর রাজের সঙ্গে প্রথম কোথাও ঘুরতে গেলেন পরী। তাই বলা চলে, এটিই রাজ-পরীর হানিমুন। তবে ঈদের ছুটি কাটিয়ে খুব শীঘ্রই ঢাকায় ফিরবেন রাজ-পরী। আর কয়েকদিন পরেই নতুন সদস্যের জন্ম দেবেন পরীমণি।

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর