চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এখন ইনস্ট্যান্ট দলবদল হওয়া কোনও ব্যাপারই নয়’, রাজনীতি নিয়ে বিস্ফোরক পরমব্রত

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতো এগিয়ে আসছে, ততই বাংলার তারকা মহলে গুঞ্জন বাড়ছে। শুধু বাংলা নয়, গোটা দেশের তারকা দের নিয়ে উদগ্রীব দর্শক। কারণ সবার পাখির চোখ এখন একটাই, লোকসভা নির্বাচনের টিকিট পেলেন কোন কোন তারকা। ইতিমধ্যেই বিজেপির হয়ে টিকিট পেয়েছেন হেমা মালিনী, টিকিট পেতে পারেন অরুণ গোভিল। এছাড়াও গতকাল রাজ্যসভার মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত লেখিকা সুধা মূর্তি। বাংলার বিজেপিতে তারকা প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের হয়ে লড়তে পারেন দেব, মিমিরা। যদিও তাঁরা লোকসভার নির্বাচনে দাঁড়াবেন কিনা, এখনও পাকা খবর মেলেনি। আবার রচনা বন্দোপাধ্যায়েরও তৃণমূলে হয়ে কোনও কেন্দ্রে দাঁড়ানোর জল্পনা রয়েছে। সুতরাং এখন সবারই পাখির চোখ যে, সেলিব্রিটি মহলের কোন কোন তারকা এবার লোকসভা নির্বাচনে দাঁড়াবেন? কিন্তু টলিউডের একাধিক তারকা রাজনীতিতে তাঁদের কেরিয়ার বানালেও সেই প্রলোভন থেকে একপ্রকার দূরেই রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

তিনি আদতে রাজনীতি বিষয়গুলিকে কীভাবে দেখেন? অভিনেতার কথায়, রাজনীতিতে তাঁর কোনও আগ্রহ নেই। দেশের রাজনীতিতে এখন বিরক্তি পরিস্থিতি। কারণ এই মুহূর্তে ডান, বাম বা মধ্য, কেউই কোনও চিন্তাভাবনা করে রাজনীতি করেন না। দলবদলের মতো মানুষও বদলে যাচ্ছে। তবে তাঁর দেখা ছোটবেলায় মানুষের দলবদলের থেকে বর্তমানে দলবলের বিষয়টা আকাশ-পাতাল তফাত। এখন বিষয়টা ইনস্ট্যান্ট নুডলস্‌-এর মতো হয়ে গিয়েছে! ইনস্ট্যান্ট দলবদল। দেশের রাজনীতি একটা বড় সার্কাস। রাজনীতিকরা নিজেরাও চান, যাতে তরুণরা তাঁদের দেখে বিরক্তি হয়। আর তারা রাজনীতি থেকে দূরে সরে যাক।
তবে তিনি রাজনীতি করেন না বলে রাজনীতি বোঝেন না, তা একেবারেই নয়!

এখন তাঁর সতীর্থরাও অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয়। তবে রাজনীতি করা তাঁর কোনও বন্ধুর সঙ্গে যদি মতের অমিল হয়, তাহলে তাঁর সঙ্গে তিনি বন্ধুত্ব রাখবেন কিনা তা ভাবার বিষয়! একবার ভোটের আগে তাঁর কাছে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি সপাটে না করে দেন।

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ