‘জাতি, ধর্ম নির্বিশেষে দেশের সব মানুষ নিরাপদে থাকুক’, উত্তপ্ত বাংলাদেশ নিয়ে শাকিব খান

মনে রাখতে হবে – সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে গাজিয়াবাদে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। হ্সিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলা দেশে উন্মাদনা রুদ্ররূপ ধারণ করেছে। ইতিমধ্যেই হাসিনার বাসভবনে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা। সঙ্গে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি হাতুড়ি, জেসিপি দিয়ে গুঁড়িয়েও দেওয়া হয়েছে। তবে ছাত্র আন্দোলন এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে, বাংলাদেশের হিন্দুরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ হিন্দু মন্দির ইসকন, কালী মন্দিরে ভেঙে ফেলা হয়েছে। হিন্দুদের বাড়িতে ঢুকেও নাকি ধ্বংসলীলা চালানো হচ্ছে বলে অভিযোগ।

বাংলাদেশের একের পর এক ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ার পাতাও ছেয়ে ফেলেছে। এদিকে ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন বাংলাদেশের সমস্ত তারাকারাও। কিন্তু আন্দোলন যে রুদ্ররূপ ধারণ করেছে, তাতে আতঙ্কিত তারাকারাও। দেশ শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের কিং খান শাকিব খান থেকে আজমেরী হক বাঁধনও। ঢাকাই সুপারস্টার শাকিব খান একটি বিবৃতি জারি করে লিখেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা কে ম্লান না করে দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে – সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে–আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।”

অন্যদিকে বাংলাদেশি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, দেশের এমন সাম্প্রদায়িক হিংসার খবরে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। অবিলম্বে এই হিংসা ও অগ্নিসংযোগ বন্ধ করা হোক। পাশাপাশি দেশ শান্তির আর্জি জানিয়ে তিনি বলেছেন, “সাম্প্রদায়িক হিংসার খবর গভীরভাবে উদ্বেগজনক, অবিলম্বে তা বন্ধ হওয়া উচিত। নয়তো আমাদের কষ্টার্জিত স্বাধীনতা অর্থহীন, যদি আমাদের হিন্দু ভাই-বোন এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করি।” 

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের