চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেখতে দেখতে ৯ বছর, মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ পরমব্রত

নিজস্ব প্রতিনিধি: অনেক ছোট বয়সেই মাকে হারিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দেখতে দেখতে ৯ বছর হয়ে গেল। ২০১৪ সালের ২৯ এপ্রিল মারা গিয়েছিলেন অভিনেতার মা। প্রত্যেকটি মানুষের জীবনের মায়ের অবদান অনস্বীকার্য। মা, প্রত্যেকটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই মায়ের কাছে সন্তান যেমন মূল্যবান তেমনি প্রত্যেক সন্তানের কাছে মায়ের জায়গা সবার উপরে।

মাতৃহারা সন্তানরাই একমাত্র বোঝেন, মা বিনা জীবন কতটা কঠিন। পেশাগত জীবনে অত্যন্ত সফল অভিনেতা। কিন্তু এই সফলতার পথে মায়ের হাত ধরেই হাঁটতে পারেননি পরমব্রত। আজও মায়ের মৃত্যু তাঁর জীবনে বড় ক্ষতি। মায়ের মৃত্যুবার্ষিকীতে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ছিলেন অভিনেতা। ৯ বছর আগে ২৯ এপ্রিল মা-কে হারিয়েছিলেন অভিনেতা। এই দিনটা তাঁর পক্ষে ভোলা সম্ভব নয়। শনিবার মায়ের স্মৃতিতে ডুব দিয়েছিলেন অভিনেতা। বাড়িতেই ছিলেন তিনি। মায়ের ছবি রজনীগন্ধার মালা আর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিলেন। কপালে আঁকা চন্দন।

এদিন মায়ের মৃত্যুবার্ষিকীতে মা সুনেত্রা ঘটকের ছবি পোস্ট করে পরমব্রত লিখলেন, “তুমি আমাদের সিনেমা এবং ডিভিডি সংগ্রহের জন্য খুবই গর্বিত ছিলে। তুমি যেখানেই আছ, আশা করি তুমি জানো এখন আমরা সিনেমা স্ট্রিমিং করি। কিন্তু এই দিনে তোমায় আমাদের এই ক্যাসেট সংগ্রহের কাছে রাখতে ইচ্ছে হল। ৯ বছর হল। ভাল থেকো মা।” উল্লেখ্য, পরমব্রতের মা সুনেত্রা ঘটক ছিলেন পরিচালক ঋত্বিক ঘটকের ভাইঝি। সুতরাং ছোট থেকেই বাংলা ছবি, সংস্কৃতির মধ্যেই তাঁর অভূতপূর্ব যোগাযোগ। এই মুহূর্তে পরমব্রত একাধারে অভিনেতা, পরিচালক এবং প্রযোজক, সব দায়িত্ব সমান তালে সামলাচ্ছেন। 

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ