বলিউডের বর্তমান আইটেম সংগুলিকে অশ্লীল বলে দাবি কঙ্গনার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত  জোরালো ভাবে নিজের মত প্রকাশের জন্য বরাবরই চর্চিত বলিউড অভিনেত্রী  বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাকে মত প্রকাশ করতে দেখা গেছে এবার ৮০র দশকের বলিউডের আইটেম সংগুলির সঙ্গে বর্তমান দিনের আইটেম সং গুলির  তুলনা করে সাম্প্রতিক কালের আইটেম সংগুলিকে অশ্লীল বলে বর্ণনা করলেন কঙ্গনা (Kangana Ranauat) ।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কঙ্গনা সাম্প্রতিক আইটেম সংগুলি নিয়ে আলোচনা করতে গিয়ে মধুবালার বিখ্যাত গান আয়ে মেহরবানের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর মাধ্যমে, জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী ব্যাখ্যা করেছেন যে কীভাবে হাওড়া ব্রিজের ছবির আয়ে মেহেরবান গানটিতে সমস্ত উপাদান থাকা সত্বেও কোনও অশ্লীল অঙ্গভঙ্গী নেই। পাশপাশি কঙ্গনা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ফ্যান ভিডিও পোস্ট করেছেন। আইটেম গানের বিষয়ে তার মতামত জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “ছবিতে যৌন দৃশ্য প্রতিষ্ঠা করার জন্য অশ্লীলতা এবং অশ্লীল আইটেম সংয়ের কোনও সম্পর্ক নেই এই গানটিতে সবকিছু রয়েছে কিন্তু মহিলার কোনও অশ্লীল অঙ্গভঙ্গি নেই”। প্রসঙ্গত বলিউডে একজন দাপুটে অভিনেত্রী কঙ্গনা। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর খান সহ অন্যান্য শীর্ষ স্থানীয় বলিউড অভিনেত্রীরা অনেক ছবিতে আইটেম সঙে অভিনয় করলেও কঙ্গনা এখনও পর্যন্ত কোনো আইটেম সঙে অভিনয় করেননি। এই প্রসঙ্গে অভিনেত্রী আগেও জানিয়েছেন যে তিনি আইটেম সঙে অভিনয় করতে পছন্দ করেন না।

উল্লেখ্য কঙ্গনা এবার পিরিয়ড ড্রামা ইমার্জেন্সিতে অভিনয় করছেন যেখানে তাকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। কঙ্গনা ছাড়াও, ছবিতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, বিশাক নায়ার এবং শ্রেয়াস তালপাড়ে। এছাড়াও প্রদীপ সরকারের ছবিতে কঙ্গনা বাংলা থিয়েটারের কিংবদন্তি বিনোদিনী দাসির ভূমিকায় অভিনয় করবেন, যিনি নটি বিনোদিনী নামে বেশি পরিচিত।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক