‘অভিষেক-করিশ্মার সম্পর্কের বিপক্ষে ছিলেন ববিতা’, বিস্ফোরক পরিচালক সুনীল দর্শন

করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর গতবছর মারা গিয়েছেন। তাঁদের দুই সন্তান। তবে অভিষেকের সঙ্গে বিয়ে ভাঙার কারণ ছিল করিশ্মার মা ববিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের নানারকম অজানা তথ্য প্রকাশ পেতেই থাকে। তাঁদের প্রেম-বিয়ে সবটাই শিরোনামে থাকে। বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন করিশ্মা কাপুর এবং অভিষেক বচ্চন। শোনা যায়, তাঁদের বাগদানও সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। বর্তমানে অভিষেক বচ্চন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী ঐশ্বর্যের সঙ্গে সুখে সংসার করছেন। আর করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর গতবছর মারা গিয়েছেন। তাঁদের দুই সন্তান। তবে অভিষেকের সঙ্গে বিয়ে ভাঙার কারণ ছিল করিশ্মার মা ববিতা। তিনি তাঁদের প্রেমের বিপক্ষে ছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি পুনরায় উত্থাপন করেছেন চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শন। তিনি জানান, অভিষেক ও করিশ্মা, দুই পরিবারেরই ঘনিষ্ঠ ছিলেন তিনি। যখন তাঁদের বাগদান ভেঙে গিয়েছিল, তখন তিনি করিশ্মাদের বাড়িতেই ছিলেন।

পরিচালক জানান, ‘এক রিশতা’ ধারাবাহিকের শুটিংয়ের সময় করিশ্মা ও অভিষেকের সম্পর্ক শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। যখন আমি ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ ছবিটি বানানোর পরিকল্পনা করি, তখন জানতে পারি, তাঁদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তাঁরা চমৎকার এক জুটি ছিলেষ। অমিতাভ বচ্চনের ছেলে এবং রাজ কাপুরের নাতনি। কিন্তু বাগদান ভেঙে যাওয়ার খবরে করিশ্মা খুবই ভেঙে পড়েছিলেন। আমি তা নিজের চোখে দেখেছিলাম। কারণ তখন আমি তাঁদের বাড়িতেই উপস্থিত ছিলাম। তাঁদের বিয়ে ভেঙে যাওয়াটা খুবই হৃদয়বিদারক ছিল। এই যন্ত্রণা সামলাতে প্রতিটি মানুষেরই অনেক সময় লাগে। কিন্তু তাঁদের বাগদান ভেঙে যাওয়ার পর জানতে পারি করিশ্মা নববর্ষের জন্য ব্যাংকক গিয়েছেন। এরপর জানতে পারি, সঞ্জয় কাপুরের সঙ্গে ব্যাংককে করিশ্মা বাগদান সেরে ফেলেছেন। এই সমীকরণটি আমি তখন বুঝতে পারিনি। তবে এতে কাউকে দোষ দেওয়া যায় না। হয়তো করিশ্মার মা ববিতা আগে থেকেই মেয়ের সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছিলেন। তবে আমি মনে করি, বিয়ে ভাগ্যের বিষয়। তাঁদের সম্পর্কটি খুব আবেগপূর্ণ ছিল। কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্য ছিল।’

জানিয়ে রাখি, ২০০২ সালে করিশ্মা ও অভিষেকের বাগদান হয়। অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে তাঁরা তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে এনেছিলেন। তবে, মাত্র কয়েক মাস পরেই ২০০৩ সালের শুরুতে তাঁদের বাগদান ভেঙে যায়। বাগদান ভাঙার আসল কারণ আজও জানা যায়নি।

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো সফর বিজয়ের, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

বেপাত্তা অভিষেকের আপ্ত সহায়ক, সুমিতের মায়ের হাতে পুলিশের নোটিস

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের