ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদীঘিতে ভুয়ো ডাক্তারের পর্দাফাঁস। 'জিন জাদুর' নাম করে ভূতুড়ে চিকিৎসা, বাজেয়াপ্ত জাল সার্টিফিকেট।

Share:

নিজস্ব প্রতিনিধি, সাগরদীঘি: মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে ভুয়ো ডাক্তারের পর্দাফাঁস। ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসা, বাজেয়াপ্ত জাল সার্টিফিকেট। সাগরদীঘি ব্লকের পোপাড়া গ্রামে হদিশ মিলল ভুয়ো চিকিৎসকের। চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে সাধারণ এবং সরল গ্রামের মানুষদের সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন রাজফুল শেখ নামে ওই ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, রাজফুল নিজেকে ডাক্তারের পরিচয় দিয়ে ‘তৌহিদ হোমিও ক্লিনিক’ নামে একটি চিকিৎসা কেন্দ্র খুলে বসেছিলেন। অথচ নেই তাঁর কোনও ডাক্তারি ডিগ্রি। মানুষকে বোকা বানিয়ে নিয়মিত প্রেসক্রিপশন লিখত। আর সেটাই বিশ্বাস সহকারে খেয়েছেন গ্রামের সাধারণ মানুষজন। কেবল অ্যালোপ্যাথি বা হোমিও চিকিৎসা নয়, রোগীদের বিভ্রান্ত করতে “জিন-জাদুর কুরআনি চিকিৎসা”-রও টোপ দিয়েছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে পুলিশকে গোপনে খবর দেওয়া হয়। 

গোপনে অভিযান চালায় সাগরদীঘি থানার পুলিশ, তাতেই চক্ষু চড়কগাছ। রাজফুলের সব নথি খতিয়ে দেখেন পুলিশ। কিন্তু আশ্চর্যজনকভাবে চিকিৎসা সংক্রান্ত কোনও বৈধ নথিপত্র তাঁর কাছে পাওয়া যায়নি। এমনকি তাঁর মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত নথিপত্রই ছিল সম্পূর্ণ জাল।
ঘটনার সত্যতা সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালের BMOH (ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ) ক্লিনিকে অভিযান চালায় সাগরদীঘি থানার বিশাল পুলিশ বাহিনী। জালিয়াতি ও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে অভিযুক্ত রাজফুল শেখের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। তবে এখনও তল্লাশি অব্যাহত।

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো সফর বিজয়ের, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম