চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ফুলকি’, ‘গীতা’-কে হারিয়ে টিআরপির শীর্ষাসন দখল ‘গোবর দেবী’র

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডের প্রভাব টিআরপিতেও ভালভাবেই পড়ছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার দায়ে প্রতিবাদের মিছিল রাজ্য জুড়ে শুধু রাজ্যে নয়, চিকিৎসককে খুনের বিচারে গোটা দেশ উত্তাল। এমতাবস্থায় মেয়েদের নিরাপত্তার দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন গৃহবধূরাও। যার ফলে ধারাবাহিকে টিআরপি ক্রমশ কমছে। কারণ বিকেল গড়াতেই ধারাবাহিক দেখতে ভিড় জমে বাঙালি গৃহবধূদের। আর মেয়েদের নিরাপত্তার প্রতিবাদে রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদে সামিল হচ্ছেন গৃহবধূরাও। তাই স্বাভাবিকভাবেই দর্শক সংখ্যা কমছে। তাই তুলনামূলকভাবে গত একমাস ধরে আরজি কর-কাণ্ডের প্রভাবে দর্শকেরা সিরিয়াল না দেখে খবরের চ্যানেলগুলিতে মন দিয়েছেন। আর তারই মারাত্মক প্রভাব পড়েছে বাংলা সিরিয়ালের টিআরপিতে। গত সপ্তাহের তুলনায় অনেক সিরিয়ালের নম্বর কমেছে। যাই হোক, এ বাজারেও টিআরপিতে আসন বদলেছে। গীতা LLB, ফুলকিকে হঠিয়ে চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে স্টার জলসার ‘কথা’। গত সপ্তাহে এই সিরিয়ালটি ছিল দ্বিতীয় নম্বরে। এদিকে দ্বিতীয়স্থান অধিকার করেছে জি বাংলা ও স্টার জলসার তিনটি ধারাবাহিক। ‘ফুলকি’,’গীতা এলএলবি’ ও ‘উড়ান’।

তৃতীয়স্থান ‘নিম ফুলের মধু’ ও ‘রোশনাই’-এর দখলে। বোঝাই যাচ্ছে, অপরাজিতা অপু-র পর অভিনেত্রী সুস্মিতা আরও দুটি সিরিয়াল করলেও সেগুলিতে জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তাঁর সেই ক্রেজ ফিরে এসেছে স্টার জলসার কথা ধারাবাহিকে। শুরুতে এই ধারাবাহিক তেমন বাজিমাত করতে না পারলেও যত দিন গড়াচ্ছে ততই ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ছে। সেটাই TRP র তালিকায় স্পষ্ট। যাই হোক, কথার ছোবলে চলতি সপ্তাহে ‘নিম ফুলের মধু’-র নম্বর কমেছে। পর্ণার স্মৃতি হারানোর পর থেকেই ধারাবাহিক দেখার আকর্ষণ হারাচ্ছেন দর্শক। এই প্রথম এই সিরিয়ালটি সেরা তিনে জায়গা করে নিলেও শেষ কয়েক সপ্তাহে নিম ফুলের মধুর নম্বর কমেছে। চতুর্থ স্থানে যৌথভাবে এই সিরিয়ালটি। চতুর্থ স্থান দখল করেছে ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘শুভ বিবাহ’ ও ‘জগদ্ধাত্রী’। পঞ্চমে রয়েছে জলসার ‘বঁধুয়া’। ষষ্ঠ স্থানে জি বাংলার ‘মিঠিঝোরা’। সপ্তমে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। অষ্টমে যৌথভাবে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, ও ‘হরগৌরী পাইস হোটেল’। নবমে ‘কে প্রথম কাছে এসেছি’। দশমে রয়েছে ‘তেঁতুলপাতা’,’পুবের ময়না’ ও ‘মালাবদল’।

এক নজরে দেখে নিন সেরা দশের নম্বর তালিকা

প্রথম: কথা (৭.৩) (স্টার জলসা)

দ্বিতীয়: ফুলকি (জি বাংলা)

গীতা, উড়ান (৭.১) (স্টার জলসা)

তৃতীয়: নিম ফুলের মধু (জি বাংলা) রোশনাই (স্টার জলসা) (৬.৪)

চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে (জি বাংলা) শুভ বিবাহ (স্টার জলসা) জগদ্ধাত্রী (জি বাংলা) (৬.১)

পঞ্চম: বঁধূয়া (৫.৬) (স্টার জলসা)

ষষ্ঠ: মিঠিঝোরা (৫.৫) (জি বাংলা)

সপ্তম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৪) (জি বাংলা)

অষ্টম: অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল (৫.০) (স্টার জলসা)

নবম: কে প্রথম কাছে এসেছি (৪.৫) (জি বাংলা)

দশম: তেঁতুলপাতা (স্টার জলসা) পুবের ময়না (জি বাংলা) মালাবদল (৩.৬) (জি বাংলা)

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ