শাহরুখের মন্নত পেল হিরের নেমপ্লেট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দিল্লির একটি সাধারন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে মাত্র ১৫০০ টাকা নিয়ে একদিন স্বপ্ননগরী মুম্বাইতে পা রেখেছিলেন বলিউড বাদশাহ কিংখান। নিজের পায়ের তলার মাটি শক্ত করার সেই লড়াইয়ের দিনগুলোতেই একবার বান্দ্রার মন্নতের (Mannat) সামনে দাঁড়িয়ে বলেছিলেন একদিন “এই প্রাসাদ আমি কিনে নেব”। নিজের সেই স্বপ্নকে পরবর্তী জীবনে সত্যি করে দেখিয়েছেন শাহরুখ (Shahrukh Khan)। আজ মুম্বইতে আসা যেকোনো মানুষের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে মন্নত। মন্নতের সামনে দাঁড়িয়ে সেলফি না নিলে দেশের তরুন প্রজন্মের মুম্বই ভ্রমন অসমাপ্ত থেকে যায়। শুধু তাই নয় কিংখানের জন্মদিনে গোটা দেশের লাইম লাইটে থাকে এই মন্নতই। এবার বদলে গেল সেই মন্নতের নেমপ্লেট। সেই সঙ্গে বদলে গিয়েছে মন্নতের মূল ফটকের দরজাও। মন্নতের এই নতুন দরজা ও নেমপ্লেটের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে মন্নতের মূল ফটকে ঢোকার একদিকে হিরে খচিত পাতের উপর ইংরেজি হরফে লেখা আছে মান্নাত এবং ওপর দিকে আরও একটি হিরে খচিত পাতের উপর একই ভাবে ইংরেজি হরফে লেখা আছে “ল্যান্ডস এন্ড” অর্থাৎ “পথের শেষ”। হিরে দিয়ে তৈরি এই নেমপ্লেটের মাঝে জলে উঠবে এলইডি লাইট। জানা গিয়েছে নতুন এই নেমপ্লেট তৈরী করতে খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। শাহরুখ পত্নী গৌরি খান এই নেমপ্লেটটি ডিজাইন করেন। মুম্বইয়ের একটি সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে কিংখানের বাড়িতে গৃহকর্ত্রী গৌরীই যেকোনো বিষয়ে শেষ সিদ্ধান্ত নেন। এবং গৌরীর কথাই সকলে বিনা বাক্য ব্যায়ে মেনে নেন।

জানা গিয়েছে এর আগে চলতি বছরের এপ্রিল মাসে মন্নতের নেমপ্লেটটি থেকে একটি হিরে খুলে পরে যায় বাড়ির বাগানে। তারপরই নেমপ্লেট গুলি মেরামতির জন্য সরিয়ে নেওয়া হয়। শাহরুখের মন্নতের নতুন এই নেমপ্লেট প্রকাশ পেতেই কিংখানের ভক্তদের মধ্যে উচ্ছাস ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতে নতুন এই নেমপ্লেটের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়।

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ