Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রয়াত দেবশ্রী রায়ের মা নৃত্যশিল্পী আরতি রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রয়াত হলেন অভিনেত্রী দেবশ্রী রায়ের (Deboshree Roy) মা তথা নৃত্যশিল্পী আরতি রায় (Arati Roy)। মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরতি দেবী। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯২ বছর। নৃত্যশিল্পী আরতী রায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত। মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়ও। জানা গিয়েছে কয়েক মাস আগেই দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের বাড়িতে যান আরতি দেবী। গত আগস্ট মাসে সেখানেই তিনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন। তারপর থেকে অভিনেত্রীর কৃষ্ণা মুখোপাধ্যায়ের বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন আরতি দেবী। মঙ্গলবার সন্ধায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে অভিনেত্রী দেবশ্রী রায় একটি বৈদুতিন সংবাদমাধ্যমকে জানান, ‘‘বুঝতেই পারিনি, মা কখন চলে গেলেন। মায়ের জন্যেই আমার অভিনেত্রী হয়ে ওঠা। মা ছাড়া তো আমার কোনও অভিপ্রায় ছিল না অভিনেত্রী হওয়ার। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া মায়ের বিশেষ কোনও রোগ ছিল না। মা চলে যাওয়ার সময় আমরা তিন বোনই মায়ের পাশে ছিলাম, তাই খুব শান্তিতে গিয়েছেন মা’’।

মাকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়। মা ছিলেন অভিনেত্রীর সবচেয়ে ভাল বন্ধু। নিজে নৃত্যশিল্পী হওয়ার কারনে দেবশ্রীকে নাচ শিখিয়ে ছিলেন আরতি দেবী। মায়ের থেকেই নাচের প্রতি ভালবাসা জন্মায় দেবশ্রীর পরবর্তীকালে কেরিয়ারের শুরুতে দেবশ্রীকে স্টুডিওতেও নিয়ে আসতেন আরতি দেবী। মায়ের অনুপ্রেরনাতেই অভিনেত্রী হয়ে ওঠেন দেবশ্রী রায়। শুধু মেয়ে দেবশ্রীই নয় আরতি দেবীর নাতনী তথা দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের মেয়ে রানী মুখোপাধ্যায়েও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তবে আরতি দেবীর মৃত্যুর সময়ে কৃষ্ণা মুখোপাধ্যায় তাঁর পাশে থাকলেও শারীরিক অসুস্থতার কারনে আসতে পারছেন না রানী।

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী