মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি:  অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁকে নিয়ে হয়েছে প্রবল বিতর্ক। অভিনেতার রহস্যমৃত্যুর পর থেকেই তাঁকে ঘিরে উঠেছিল একাধিক প্রশ্ন। আর এবার বঙ্গে পালাবদলের পর বড় সিদ্ধান্ত নিলেন চিত্রনাট্যকার ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্য মহিলা কমশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন তিনি।  এই পদত্যাগ ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে  টলিউডে।     

২০২৩ সালের জুলাই মাসে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে বসানো হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়কে। তৃণমূল ঘনিষ্ঠ মুখ হিসেবেই দীর্ঘদিন পরিচিত ছিলেন তিনি। চলতি বছরের জুলাইয়ে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, তার আগেই পদত্যাগ করলেন লীনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে নতুন সরকার গঠনের পর নারী ও শিশুবিকাশ মন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পালের দায়িত্ব গ্রহণের পর থেকেই চাপ বাড়ছিল। সেই আবহেই এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। সেই ধারাবাহিকটি ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার। প্রথমদিকে লীনা দাবি করেছিলেন, শুটিংয়ের প্রয়োজনে জলে নামেননি রাহুল, তিনি ব্যক্তিগতভাবে সমুদ্রে নেমেছিলেন। কিন্তু পরে অভিযোগ ওঠে, শুটিং চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার লীনা-সহ প্রযোজনা সংস্থার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। টলিউডের একাংশও সরব হয়। তদন্তের প্রভাব খাটানোর অভিযোগ এড়াতেই তখন পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন লীনা। যদিও সেইসময় তিনি ইস্তফা দেননি। তবে রাজ্যে সরকার বদলের পর অবশেষে সেই সিদ্ধান্ত নিলেন তিনি। 

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA