চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইনি মতে বিয়ে করলেন পরম-পিয়া, দু’বছর আগেই প্রশাসনিক কমিটিতে তাঁরা

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুম শুরু হতে না হতেই টলিউডে সানাইয়ের লাইন। নভেম্বরেই গাঁটছড়া বাঁধেছেন টলিপাড়ার একাধিক তারকা। লাইনে রয়েছেন, শ্রীপর্ণা রায় থেকে সন্দীপ্তা সেন-সহ অনেকেই। তবে এই তালিকায় অনেকদিন ধরেই নাম উঠে ছিল টলিউডের পাওয়ারফুল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। কিন্তু এই বিষয়ে অভিনেতা কিছুই আগেভাগে জানাননি। অবশেষে সব জল্পনা-কল্পনা শেষে ২৭ নভেম্বর আইনী মতে বিয়ে সারলেন পরমব্রত এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী।

খুবই চুপচাপ ভাবে বিয়ে করলেন পরমব্রত। তাঁদের রেজিস্ট্রি তে শুধুই ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার ছাড়া আর কেউ ছিলেন না। পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাঁদের বিয়ে ভেঙে যায় ২০২১ সালে। বিয়ে ভাঙার পর দু’জনেই যৌথভাবে সমাজমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। কিন্তু সে সময়ই খবর রটেছিল, পরমব্রতের সঙ্গে প্রেমের কারণেই তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু সে সময় এ কথা নাকচ করে দিয়েছিলেন পরমব্রত। বার বার বলেছিলেন, তাঁরা শুধুই খুব ভাল বন্ধু। কিন্তু পরমব্রতর বাড়িতে পিযার আনাগোনা থেকেই জল্পনা তুঙ্গে ওঠে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আইনী মতে বিয়ে করলেন পরম-পিয়া। বিয়ের পর প্রথম ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। অভিনেতা ইনস্টাগ্রামে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে তার বিয়ের খবর ঘোষণা করলেন।

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী ২৭ নভেম্বর কলকাতার বাসভবনে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন। দুজনের একটি অন্তরঙ্গ আইনি বিয়ে ছিল। ছবিগুলি শেয়ার করে পরমব্রত লিখেছেন, “চল আমরা যাই, তুমি আর আমি যখন সন্ধ্যা আকাশে ছড়িয়ে পড়ি” এটাই।” কিছুদিন ধরেই পরমব্রত ও পিয়ার বিয়ের গুঞ্জন চলছিল। চলতি বছরের শুরুতে গুজব রটেছিল যে দুজনে গোপনে বিয়ে করেছেন। তবে তা অসত্য বলেছিলেন অভিনেতা।তবে ঘটনাচক্র বলছে, অনুপম-পিয়ার বিচ্ছেদের বছর থেকেই একটি সরকারি কমিটিতে সদস্য ছিলেন দু’জন। রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ একটি কমিটির চেয়ারম্যান হন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত। সেই কমিটির বাকি আট সদস্যের মধ্যে ছিলেন পিয়াও। ডেউচা-পাঁচামিতে কয়লা উত্তোলনের উদ্যোগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করলে তাতে বিশেষ কাজ না হওয়ায় রাজ্য সরকার কমিটি তৈরি করে। ওই কমিটিতে কোনও ‘রাজনৈতিক’ ব্যক্তিত্বকে না রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামী এবং সফল ব্যক্তিত্বদের রাখা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ