চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী প্রিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন পরমব্রত

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ায় জোর গুঞ্জন সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রেম করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আসলে, নায়ক-নায়িকাদের ব্যাক্তিগত জীবন বলুন বা অভিনয় জীবন কোনো কিছুই গোপন থাকেনা। মিডিয়া বা সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছুই নিমেষেই চাউর হয়ে যায়। তেমনি যেকোন ভাষার ইন্ডাস্ট্রির কোনও না কোনও অভিনেতা-অভিনেত্রী প্রতি মুহূর্তে সংবাদমাধ্যমের শিরোনাম বনছেন। তেমনি সম্প্রতি, টলিউডের স্বনামধন্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের রিলেশনশিপ স্ট্যাটাস জানতে তৎপর হয়ে উঠেছেন মিডিয়া। দু-বছর আগে পর্যন্ত সবাই জানত যে, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বিদেশের একজন চিকিৎসক প্রেমিকা বানিয়েছেন, এমনকি সেই বিদেশিনীর সঙ্গে অভিনেতার মাখোমাখো প্রেম কারুরই অজানা ছিল না।

কিন্তু নেদারল্যান্ডের ইকার সঙ্গে পরমব্রতর সম্পর্ক করোনাকালেই ভেঙে গিয়েছে। এরপরেই আচমকা শোনা যায়, পরমের জীবনে নতুন এন্ট্রি নিয়েছেন গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া! এমনকি, এই মুহূর্তে পরমব্রতর সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা নিয়ে ইন্ডাস্ট্রিতেও চরম গুঞ্জন চলছে। পাশাপাশি আরও বিস্ফোরক তথ্য উঠে আসে যে, অনুপম-পিয়ার বিয়ে ভেঙেছে পরমব্রতর কারণেই, এমন কথাও শোনা গিয়েছে। কিন্তু সত্যিই কী পরমব্রত চট্টোপাধ্যায়কে মন দিয়েছেন পিয়া? সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত স্পষ্ট জানালেন, ‘আমি সিঙ্গল’। পাশাপাশি পিয়ার সঙ্গে তাঁর সম্পর্ককেও ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন নায়ক। সঙ্গে আরও জানান, ‘দুটো মানুষ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে, সেখানে হামলে পড়ে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেনসেশন তৈরি করাটা কাঙ্খিত নয়। …. প্রথমে শুনে খুব বিরক্ত হয়েছিলাম। খুব খারাপ লেগেছিল।’ আর এই ঘটনার বিস্তারের জন্যে পরমব্রত অনলাইন নিউজ পোর্টালকে দায় করছেন।

কিন্তু সঞ্চালকও নাছোড়বান্দা, তিনি পালটা প্রশ্ন করেন, ‘তোমার বন্ধুরাও তো এই নিয়ে কথা বলেছে?’ পরমব্রতর অকপটে জবাব, ‘বন্ধুরা আমার সামনে তো কিছু বলেনি, বললে তো আমি তাঁদের থামিয়ে দিতাম’। এরপর পরমব্রত মেনে নেন, পিয়ার সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব রয়েছে তবে- ‘দুটো মানুষ একটা স্বাধীন সিদ্ধান্ত নিয়েছে, এবং তার মধ্যে সেটার (পরম-পিয়ার বন্ধুত্ব) রেশ টেনে আনাটা অপ্রয়োজনীয় এবং আন-ওয়ারেন্টেড’। আসলে কোভিড-ইয়াসের সময় ত্রাণ বিলি করতে গিয়ে পরমব্রত-পিয়ার বন্ধুত্বের সূত্রপাত। এই কথাও শিকার করে অভিনেতা পরমব্রত জানিয়েছেন, ‘আমরা বন্ধুত্ব কখনো লুকিয়ে রাখতে চাইনা। আমরা তো ছবিও দিয়েছি। কিন্তু আমার জন্যে অনুপম-পিয়ার ডিভোর্স হয়েছে, এটা কোনো সরল সমীকরণ নয়’। তবে এই বন্ধুত্বকে নিয়ে কোনও স্থায়ী সম্পর্কের কথা ভাবছেন কিনা, সেই বিষয়ে পরমব্রতর স্পষ্ট জবাব, ‘এটা নিছকই বন্ধুত্ব। আমি সত্যি জানি না আমি বিয়ের জন্য এখনই প্রস্তুত কিনা! তবে আমি তিনটে (অভিনেতা, পরিচালক, প্রযোজক) ভূমিকা পালনে এতই ব্যস্ত যে সম্পর্কের কথা ভাবছি না।’ তবে পিয়ার পরমব্রতর গাঢ় বন্ধুত্ব কোনোদিন সম্পর্ক পর্যন্ত পৌঁছবে কিনা সেটা ভবিষ্যতই বলবে।’

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ