দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লস অ্যাঞ্জেলেসে লাঞ্চডেটে একসঙ্গে লুলিয়া ভান্তুর এবং প্রীতি জিনতা, রইল ছবি

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সুপারহট ব্যাচলারের তালিকায় বরাবরই নাম যায়, অভিনেতা সালমান খানের (Salman Khan)। তাঁর গার্লফ্রেন্ডের তালিকায় রয়েছে, একাধিক, অভিনেত্রী, মডেলের নাম। অভিনেত্রী ঐশ্বর্য ছিলেন, সালমানের প্রাক্তন প্রেমিকা, যাকে খুব ভালোবাসতেন সালমান খান, তবে কিছু কারণবশতঃ অনেক আগেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এখন ঐশ্বর্য অভিষেক-ঘরণী।

তবে সালমানের কয়েকটি বিদেশী গার্লফ্রেন্ডও ছিল, যার মধ্যে একজন গায়িকা লুলিয়া ভান্তুর (Lulia Vantur), যদিও লুলিয়া, প্রকৃতার্থেই সালমানের গার্লফ্রেন্ড কিনা, তা নিছকই গুজব ছিল। এই সত্যতার বিষয়ে সালমান বা লুলিয়া কেউই কোনোদিন কোনও মন্তব্য করেননি। সম্প্রতি, লুলিয়ার সঙ্গে দেখা করলেন অভিনেত্রী প্রীতি জিনতা (Preity Zinta) লস অ্যাঞ্জেলেসে।

এমনকি, লুলিয়ার সঙ্গে প্রীতি কিছু ‘লাঞ্চ ডেট’-এর ছবিও পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। প্রীতির শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, প্রীতিকে, লুলিয়া জড়িয়ে ধরে রয়েছেন। অন্যদিকে আরেকটি ছবিতে দেখা যায়, লুলিয়া প্রীতির মাথায় চুম্বন করছেন। এদিন প্রীতির পরণে ছিল, একটি অফ-হোয়াইট সোয়েটার এবং ইউলিয়ার পরনে ছিল একটি বাদামী চামড়ার জ্যাকেট।

 

View this post on Instagram

 

A post shared by Preity G Zinta (@realpz)

দুজনেরই খোলা চুল ছিল। প্রসঙ্গত, মাস কয়েক আগেই প্রীতি সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের মা হয়েছেন। তাঁকে শেষ ২০১৮ সালে বলিউড পর্দায় দেখা গিয়েছিল, ভাইয়াজি ছবিতে, সানি দেওলের বিপরীতে। তবে, লুলিয়াকে এখনও সালমান খানের সঙ্গে দেখা যায়। এমনকি লুলিয়া, বিগ বস ১৫-এ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন, যেখানকার সঞ্চালক সালমন খান।

Published by:

Share Link:

More Releted News:

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ