বলিউড নাইটিঙ্গল লতা মঙ্গেশকরের জন্মদিনে মোদি-মমতার শুভেচ্ছা

আজ ২৮শে সেপ্টেম্বর, জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯২ তম জন্মবার্ষিকী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৮শে সেপ্টেম্বর, জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯২ তম জন্মবার্ষিকী। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় সংগীতশিল্পীকে নিজের মতো করেই শুভেচ্ছা জানালেন তারকা, রাজনীতিবিদ ও ভক্তরা। বিভিন্ন ভাষায়, বিভিন্ন ধারার গানে যিনি আজও মুগ্ধ করে রেখেছেন বাংলার শ্রোতাসমাজকে। তাঁর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যেন উপচে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম। সঙ্গীত জীবনে তিনি ভারত রত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণসহ একাধিক পুরষ্কার পেয়েছেন। ১৯৪২ সাল থেকেই তাঁর সঙ্গীত জীবন শুরু হয়েছিল।

তাঁর জন্মদিন উপলক্ষে আজ তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তাঁর জন্মদিন উপলক্ষে টুইট করে তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি লিখেছেন, ‘শ্রদ্ধেয় লতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর মধুর গলা বিশ্বজুড়ে বন্দিত। ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার। ব্যক্তিগত ভাবে তাঁর আশীর্বাদ অনেক শক্তি জোগায়। আমি লতা দিদির দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।’

২০১২, গোটা বিশ্ব জুড়ে সেলিব্রেট করেছিল কিংবদন্তি গায়িকার সুবর্ণ সফর। সেলিব্রেশন হয়েছিল ১০০টি দেশ মিলে, শচীন তেন্ডুলকরের অনুরোধে গান গেয়েছিলেন তিনি। মুহূর্তে সকলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন প্রবীণ শিল্পীকে। এক দিকে যেমন এদিন এই ভিডিও উঠে এসেছে, ঠিক তেমন ভাবেই উঠে এসেছে এই গুণী শিল্পীর হাতে তুলে দেওয়া ভারতরত্ন স্মৃতি।

৭ দশকেরও বেশি সময় ধরে গান গেয়েছেন তিনি। ১০০০টিরও বেশ ছবিতে রয়েছে তাঁর কণ্ঠের গান, ২৫০০০-এর বেশি রয়েছে গান, এখানেই চমক শেষ নয়, ৩৫টিরও বেশি ভাষায় গান গেয়ে সকলের মন জয় করেছেন তিনি।

যুদ্ধের মধ্যেই প্রকাশ্যে বিরল ভিডিও, প্রথমবার শোনা গেল খামেনির কণ্ঠস্বর

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই কী সাফাই দিলেন নায়িকা?

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি