বিশ্ব সফর বাতিল করে ১৫ কোটি আর্থিক ক্ষতির মুখে মিকা সিং

বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছেন মিকা সিং। শারীরিক অসুস্থতার কারণে ভারতে ফেরারও অনুমতি পাননি তিনি। তবে শো বাতিলের জন্য গায়কের কোনও আফশোস নেই। বরং তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গলার সংক্রমণে আক্রান্ত হওয়ার কারণে বিশ্ব সফর বাতিল করলেন বিখ্যাত র‍্যাপার মিকা সিং। যার ফলে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হলেন গায়ক। যা কিনা রীতিমতো গুরুতর আর্থিক ক্ষতি। আগামী বছর বালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় শো করার কথা ছিল গায়কের। কিন্তু আপাতত তাঁর সমস্ত কনসার্ট স্থগিত করা হল। গায়ক জানিয়েছেন, ‘আমাদের প্রায় ১২-১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে৷ সিডি বাজিয়ে লাইভ শোয়ের নামে লিপ-সিঙ্ক করার পরিবর্তে শো স্থগিত রাখা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যা আজকাল অনেক গায়কই করে থাকেন। এমনটা করলে আমার নিজের জন্য কামানো নাম, মান-সম্মান সব শেষ হয়ে যেত।’

বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছেন মিকা সিং। শারীরিক অসুস্থতার কারণে ভারতে ফেরারও অনুমতি পাননি তিনি। তবে শো বাতিলের জন্য গায়কের কোনও আফশোস নেই। বরং তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। গায়ক আরও বলেন, ‘শীঘ্রই রেকর্ডিং শুরু করব। ২৪ বছরের কেরিয়ারে এই প্রথম আমি আমার স্বাস্থ্যের কারণে বাইরে শো স্থগিত করলাম। আমি সবসময় আমার গলার জন্য অনেক সতর্কতা অবলম্বন করে চলি।’ তবে গায়ক তাঁর মন বদলেছেন।

জানিয়েছেন, আর তিনি ভবিষ্যতে এত দীর্ঘ বিদেশ ট্যুর রাখবেন না। ফলে এতে শরীরের উপর চাপ পড়বে না। আর আর্থিক ক্ষতিও হবে না। কিছুদিন আগেই মিকা তাঁর প্রাণের বন্ধু কানওয়ালজিৎ সিংকে ৮০ লক্ষ টাকা দরের মার্সেডিজ উপহার দিয়ে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন। তারও আগে শোনা যায়, বেস্ট ফ্রেন্ডকে বিলাসবহুল দুটো ফ্ল্যাট কিনে দিয়েছিলেন মিকা! যার মধ্যে এক একটির দাম প্রায় ৪ কোটি টাকা। দিল্লির অভিজাত এলাকায় বন্ধুর জন্য ফ্ল্যাটটি কিনেছেন বলেই শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আসতেই ভাইরাল।

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা