চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেরা দশে নেই মিঠাই, এই সপ্তাহেও বাজিমাত স্টার জলসার

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার পালা শেষ। বৃহস্পতিবার মানেই টিআরপি। দর্শকদের চাহিদা অনুযায়ী চলে আসছে ধারাবাহিকের রেজাল্ট, চলতি সপ্তাহে কার মুকুটে উঠলো সেরার সেরা তকমা। সেটাই জানাবে টিআরপি। মিঠাই ভক্তদের স্বপ্ন ফের ভঙ্গ হল। পুত্রসন্তানের জন্ম বা মিঠাই-এর মৃত্যু, মিঠির আগামন কিছুই টিআরপি ঘোরাতে পারল নি। সপ্তাহের শেষে তাঁরা ঠিক একই স্থানে রয়ে গেল। বরং ধারাবাহিক সোজা নেমে এল ১০ নম্বরে। আর এরকম চলতে থাকলে টিআরপি তালিকায় কতদিন জায়গা হবে সৌমিতৃষা আর আদৃতের, সেটাই এবার দেখার পালা।

স্টার জলসার কাছে কিছুতেই টিকতে পারছে না জি বাংলা। সেরা ১০-এ মাত্র তিনটে ধারাবাহিক। মিঠাই ছাড়া জগদ্ধাত্রী আর গৌরী এলো টিআরপির দশে। এদিকে জগদ্ধাত্রীর কাছে কিছুতেই পেরে উঠছে না গাঁটছড়া। মনে হচ্ছে তাকেও না প্রাইমটাইম থেকে সরতে হয় মিঠাই-এর মতো। নাহলে, স্টারের পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। কোনওরকম টুইস্টই খেল দেখাতে পারছে না। এবারেও টপে ধুলোকণা। লালন ফুলঝুরি আর তিতিরের কেমিস্ট্রি হাস্যকর হলেও সেটাও আকর্ষণ করছে নেটিজেনদের। টিআরপি দেখেই তা প্রমাণ। এদিকে অনুরাগের ছোঁয়ারও ভালো পারফরম্যান্স। 

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

প্রথম- ধুলোকণা (৭.৮)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৭)

তৃতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৬)

চতুর্থ- আলতা ফড়িং (৭.১)

পঞ্চম- গৌরী এলো (৬.৯)

ষষ্ঠ- গাঁটছড়া (৬.৭)

সপ্তম- সাহেবের চিঠি (৬.৬)

অষ্টম- মাধবীলতা (৬.৪)/ এক্কা দোক্কা (৬.৪)

নবম- নবাব নন্দিনী (৬.৩)

দশম- মিঠাই (৬.২)

এদিকে লক্ষ্মীকাকিমা এই সপ্তাহে আর জায়গা করতে পারল না সেরা দশে। সেই জায়গায় নবাব নন্দিনী ভালো পারফরম্যান্স করছে। এছাড়াও নন ফিকশন শো গুলির জুড়ি মেলা ভার।

নন ফিকশন শো

দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৫.১)

সারেগামাপা (৫.০)

ডান্স ডান্স জুনিয়র ৩ (৪.৯)

রান্নাঘর (১.০)

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ