মঞ্জুষার মৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর মা

মেয়ের মৃত্যুতে জামাইয়ের দিকে অভিযোগের আঙুল তোলেননি মৃত মঞ্জুষার মা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরপর অভিনেত্রী পল্লবী দে ও মডেল বিদিশা দে মজুমদারের মৃত্যুর ধাক্কা সয়ে উঠতে না উঠতেই আরও এক মডেলের মৃত্যুর খবর রীতিমত অবাক করেছে সকলকে। শুক্রবার পাটুলির বাড়ি থেকে উদ্ধার করা হয় মৃত ওই মডেল অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীকে। মেয়ের মৃত্যুর পর মুখ খুলেছেন মঞ্জুষার মা। তাঁর কথায় , পল্লবী ও বিদিশার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিল মঞ্জুষা। বিদিশা আর তাঁর মেয়ে খুব ভালো বন্ধু ছিল। বিদিশার মৃত্যুর পর সারাক্ষণ তার কথাই বলত মঞ্জুষা। শুক্রবারও শুটিং সেরে এসেছিল মঞ্জুষা। 

অন্যদিকে বিবাহিত এই মডেল অভিনেত্রীর মা প্রশংসা করেছেন জামাইয়ের। মেয়ের মৃত্যুতে জামাইয়ের দিকে অভিযোগের আঙুল তোলেননি মৃত মঞ্জুষার মা। সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁর জামাই ভীষণ ভালো মানুষ ছিল। মেয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য রোগা থাকার চেষ্টা করত তাই খাওয়াদাওয়া কম করত। জামাই বলত এত কাজ একসঙ্গে করার দরকার নেই। কিন্তু ও শেষ পর্যন্ত কোনও কথাই শুনল না। 

বিদিশা মারা যাওয়ার পর থেকেই মুষড়ে পড়া অভিনেত্রী বারবার নাকি বাড়ির লোকেদের বলেছেন যে তাঁরও আর বেচে থাকার ইচ্ছা নেই। বেশ কিছুদিন আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী-এর এমন অবস্থার কথা শুনে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পাটুলির বাড়িতে আসেন মঞ্জুষার স্বামী। কিন্তু মঞ্জুষা স্বামীর সঙ্গে ফিরে যেতে চাননি। কিন্তু কেন পরপর একই পেশার তিনজনের এরকম রহস্যমৃত্যু? শুধুই কী মানসিক অবসাদ? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? সেই প্রসঙ্গ উঠে আসছে বারবার। 

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা