নেটফ্লিক্স বাতিল করেছে মেঘান মার্কেল অ্যানিমেটেড সিরিজ পার্ল

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মাসেই আচমকা খবর এসেছিল, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সংস্থা তাঁদের রাতারাতি কয়েক লাখ সাবস্ক্রাইবার হারিয়েছেন। তাতে অবশ্য কয়েকটি কারণ দেখিয়ে ছিলেন তাঁরা। করোনা কমে যাওয়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সবটাই নেটফ্লিক্স ব্যবসার ক্ষতির অন্যতম কারণ ছিল। এহেন একটি ধারালো পতনের কারণেই তাঁরা এরপর থেকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।

ঠিক সেই কারণেই এবার নেটফ্লিক্স খরচ কমানোর পদক্ষেপের কারণে মেঘান মার্কেল দ্বারা নির্মিত একটি অ্যানিমেটেড ওয়েব সিরিজ পার্লের বিকাশ বাতিল করলেন। এই সিরিজটি গত বছর স্ট্রিমিং জায়ান্ট দ্বারা বাতিল করা বেশ কয়েকটি প্রকল্পের মধ্যে একটি। গত মাসেই প্রায় ৫০ বিলিয়ন টাকা লোকসান হয়েছে তাঁদের। সেই কারণেই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নেটফ্লিক্সকে ঠিক রাস্তায় বা আগের মতন স্বাভাবিক করাতে চাইলে নানা সংগ্রামের মুখোমুখি হতেই হবে।

আর্চওয়েল প্রোডাকশন, সাসেক্সের ডিউক এবং ডাচেস দ্বারা গঠিত সংস্থা, গত বছরই ঘোষণা করা হয়েছিল যে, মেঘান মার্কেল অ্যানিমমেটেড সিরিজ পার্ল ভালই ব্যবসা করবে নেটফ্লিক্সে। এই সিরিজের গল্প মুলত একটি ১২ বছরের মেয়ের অ্যাডভেঞ্চারকে কেন্দ্র করে পরিকল্পনা করা হয়েছিল, যিনি ঐতিহাসিক প্রভাবশালী মহিলাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

কিন্তু আপাতত এই সিরিজ বাতিল করেছে নেটফ্লিক্স। অবশ্য তাঁরা নিশ্চিত করেছে যে, এটি হার্ট অফ ইনভিকটাস নামে একটি ডকুমেন্টারি সিরিজ সহ আর্চেওয়েল প্রোডাকশনের সঙ্গে বেশ কয়েকটি প্রকল্পে কাজ চালিয়ে যাবে। যদিও এই বিষয়ে আর্চেওয়েল প্রোডাকশন কোনো মন্তব্য করেনি। ইতিমধ্যেই নেটফ্লিক্সের ভয় কাটেনি, তাঁদের ধারণা জুলাই থেকে তিন মাসে আরও দুই মিলিয়ন ব্যবহারকারী এই পরিষেবাটি ছেড়ে যেতে পারেন। উপভোক্তারা অর্থ সাশ্রয়ের জন্য স্ট্রিমিং পরিষেবাগুলি কমিয়ে দিচ্ছেন।

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর