নিউইয়র্কে কনসার্ট চলাকালীন নিকের গাঁয়ে ‘ব্রা’ নিক্ষেপ, অশ্লীলতা দেখে ক্ষুব্ধ নেটিজেন

নিউইয়র্কে কনসার্ট চলাকালীন নিককে লক্ষ্য করে 'ব্রা' নিক্ষেপ, অশ্লীলতা দেখে ক্ষুব্ধ নেটিজেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে খবরে রয়েছে একাধিক বিদেশী কনসার্ট। যেখানে দেখা যায়, কনসার্ট চলাকালীনই গায়ক-গায়িকা ভক্তদের দ্বারা ব্যপক আক্রমণের শিকার হচ্ছেন বা উত্তেজনার বশে স্টেজের মধ্যেই কখনও মাইক, জুতো, বোতল ইত্যাদি নিক্ষেপ করছে গায়কদের গায়ে। যাতে করে মারাত্মক আক্রমণের শিকার হচ্ছেন তাঁরা। এরকম একাধিক ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হৈচৈ ফেলে দেয়। কিছুদিন আগেই একজন আন্তর্জাতিক গায়িকা কনসার্ট চলাকালীন এক ভক্তের দ্বারা মারাত্মক চোট পেয়েছিলেন, যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের কনসার্টেও ঘটল একই ঘটনা। তবে তিনি কোনও চোট পাননি বা তাঁর দিকে কোনও ভারী জিনিসও নিক্ষেপ করা হয় নি। শনিবার নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে জোনাস ব্রাদার্সের কনসার্টে পারফর্ম করেছেন পপ স্টার গায়ক নিক জোনাস, তাঁর ভাই কেভিন জোনাস এবং জো জোনাস।

সেই শোয়ের একাধিক ছবি-ভিডিও এখন অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। সেখানেই একটি ভিডিওতে দেখা গিয়েছে, দর্শকের আসন থেকে কেউ একজন একটি ব্রা ছুঁড়ছে নিকের দিকে, যখন তিনি পারফরম্যান্স করছিলেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা চটে লাল। একটি ফ্যান অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে, যেখানে নিককে দেখা গিয়েছে, একটি নীল শার্ট এবং মরিচা-রঙের প্যান্ট পরে গান গাইছেন নিক। তখনই একসময় নিকের দিকে লক্ষ্য করে একজন কালো অন্তর্বাস ছুঁড়ে দিয়েছেন। তবে বুদ্ধিমান গায়ক কোনরকম প্রতিক্রিয়া না জানিয়ে গান চালিয়ে যান। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে সরে যান তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “আজ রাতে নিকের কিছু ছব। ভাবছি কবে মানুষ বড় শিল্পীদের সম্মান করবে। তাঁদের দিকে এরকম জিনিস নিক্ষেপ করা বন্ধ হবে!”

ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে, একজন ভক্ত লিখেছেন, “এটি খুবই অসম্মানজনক… ভক্তদের শিখতে হবে কীভাবে শিল্পীদের সম্মান করতে হয়।” অন্য একজন মন্তব্যে লেখেন, “এটি খুবই বিব্রতকর। নিজেকে একজন ভক্ত বলা এবং তারপরে শিল্পীর দিকে ব্রা ছুঁড়ে দেওয়া। কতটা অসম্মানজনক এবং ঘৃণ্য!!” সম্প্রতি, লাস ভেগাস কনসার্টের সময় র‌্যাপার কার্ডি বি-এর দিকে জল ছুঁড়ে দেওয়ায় তাঁর দিকে মাইক নিক্ষেপ করেছিলেন গায়িকা। যে ঘটনার ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার আগেও আরো একজন গায়িকার কনসার্টের সময় একজন ভক্ত তাঁর দিকে মাইক ছুঁড়তেই ব্যপক চোট পান তিনি।

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫