দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীপিকা-আলিয়া নয়, রণবীর বাহুডোরে বন্দি করতে চান কাকে জানেন?

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রণবীর কাপুর আপাততঃ তাঁর আসন্ন ছবি, ‘শামশেরা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ এর কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। প্রায় ৪ বছর পর রূপোলী পর্দায় ফিরছেন তিনি। অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত, অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকে। সুতরাং ভক্তদের প্রায় চার বছর অপেক্ষা করিয়ে, অবশেষে পর্দায় ধামাকা সৃষ্টি করতে চলেছেন রণবীর কাপুর, যা দেখতে উচ্ছ্বসিত অভিনেতার ভক্ত-অনুসারীরা। এছাড়া কিছুদিন আগেই, বিয়ের জন্যে শিরোনাম হয়েছিলেন রনবীর-আলিয়া। তবে সম্প্রতি, রণবীর একটি সংবাদমাধ্যমের দ্রুত প্রশ্ন ও উত্তর রাউন্ডে একটি তুখোড় প্রশ্নের উত্তর দিয়েছেন। যেখানে তাঁকে তাঁর প্রিয় অভিনেত্রীর কথা জিজ্ঞাসা করলে, তিনি অভিনেত্রী অনুষ্কা শর্মার নাম বলেন। শুধু তাই নয়, এই অভিনেত্রীর সঙ্গে কাজ করতেও তিনি পছন্দবোধ করেন,এও দাবি করেন।

উল্লেখ্য, Mashable এর একটি চ্যাট শোতে, রণবীরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর প্রিয় সহ-অভিনেতা কে? এর উত্তরে, তিনি প্রথমেই সৌরভ শুক্লার নাম করেছেন, যার সঙ্গে নায়ক বরফি, জগ্গা জাসুস এবং তাঁর আসন্ন সিনেমা শামশেরার স্ক্রিন শেয়ার করেছেন। এরপরেই তাঁকে জিজ্ঞাসা করা হলে, তাঁর প্রিয় নেতৃস্থানীয় মহিলা কে? তখন অনুষ্কা শর্মার নাম করেন তিনি। রণবীর পাশাপাশি আরও শেয়ার করেছেন, “আমরা সত্যিই ঘনিষ্ঠ বন্ধু। আমরা একে অপরকে অনেক বিরক্ত করি, লড়াই করি। আমাদের ভালো সৃজনশীল শক্তির মিল রয়েছে।” রণবীর এবং অনুষ্কা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘বোম্বে ভেলভেট’ এবং সঞ্জুর মতো একাধিক নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। আর এখন অনুষ্কা এবং রণবীর উভয়েরই হাতে আকর্ষণীয় প্রজেক্ট রয়েছে। অনুষ্কা বর্তমানে চাকদা ‘এক্সপ্রেস’-এর শুটিংয়ে ব্যস্ত, তিনিও চার বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করতেন।

এদিকে, রণবীরের আসন্ন ফিল্ম ‘শামশেরা’ আগামী ২২ শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই ছবিতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত এবং বাণী কাপুর। এবং তাঁর পরবর্তী ছবি ব্রহ্মাস্ত্র, ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে। যেখানে অভিনয় করছেন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। এছাড়াও রশ্মিকা মান্দান্নার সঙ্গে তিনি সন্দীপ রেড্ডির ‘Animal’ এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘লভ রঞ্জন’ রয়েছে। শোনা যাচ্ছে, দীপিকার সঙ্গেও তাঁর সিনেমা করার কথা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ